চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশজুড়ে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 অপরাহ্ন 15, জুন 2025
in - টপ লিড নিউজ, পরিবেশ
A A
দেশজুড়ে টানা ভারী বৃষ্টির জন্য জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত কয়েকদিনের অস্বস্তিকর তাপদাহের পর স্বস্তির খবর এনে দিয়েছে বৃষ্টির প্রথম স্পর্শ। গতকাল ভোররাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হওয়া বৃষ্টিপাত আজ সারাদিন জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষিপ্তভাবে। বজ্রসহ এই বৃষ্টি দেশের বহু মানুষকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত স্বস্তি। 

তবে এই বৃষ্টি কেবল শুরু। আগামীকাল (১৬ জুন) থেকে বাংলাদেশে প্রবেশ করতে চলেছে একটি শক্তিশালী রেইন বেল্ট।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এর তথ্যমতে, এর কারণে ১৬ জুন থেকে ২৮ জুন পর্যন্ত সারা দেশেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি জানায়, প্রথমে উপকূলীয় অঞ্চল থেকে শুরু হয়ে এই রেইন বেল্ট ধীরে ধীরে বিস্তার লাভ করবে দেশের বিভিন্ন প্রান্তে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে এটি সবচেয়ে সক্রিয় থাকবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে একটানা ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে খুলনা ও রাজশাহী বিভাগে তুলনামূলক কম সক্রিয় থাকতে পারে বৃষ্টির প্রবণতা।

সংস্থাটি আরও জানায়, এর প্রভাবে আগামী ১৭ ও ১৮ জুনের মধ্যে সারা দেশেই ভ্যাপসা গরম অনেকটা হ্রাস পাবে এবং সাময়িকভাবে স্বস্তিদায়ক ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করতে পারে। তবে রেইন বেল্ট বিদায় নিলে আবারও গরম ফিরে আসার আশঙ্কা রয়েছে।

Tags: পূর্বাভাসবিডব্লিউওটিবৃষ্টিভারী বৃষ্টি
Previous Post

ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক মঙ্গলবার

Next Post

ইরানে প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

Next Post
বিস্ফোরণে ধ্বংসস্তূপের দৃশ্য, ধোঁয়া ও ধ্বংসের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

বায়ার্নের ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ গোলে বিশ্বকাপ শুরু বায়ার্নের, বদলি নেমে মুসিয়ালার হ্যাটট্রিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT