চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
4:41 অপরাহ্ন 15, জুন 2025
in - সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
রাঙ্গামাটির মানচিত্র ও বাংলাদেশের অন্যান্য জেলা বিভাজন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ফুলতলি গ্রামে সন্ত্রাসীদের গুলিতে আব্দুল হাকিম (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনা উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

রোববার (১৫ জুন) দুপুরে রাইখালী ইউনিয়নের চেয়ারম্যান মংক্য মারমা এ তথ্য নিশ্চিত করেন। এর আগে আজ সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলেও জানিয়েছেন তিনি।

আবদুল হাকিম একই ইউনিয়নের খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে। কে বা কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটালো তা এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানায়, রোববার সকাল সাড়ে ১১টার পর ৯ থেকে ১০ জনের অস্ত্রধারী একটি দল ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিমকে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইমরুল হাসান জানান, জানার পর আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়রা পুলিশকে কোন তথ্য দিতে পারছে না। কে বা কারা কেন এই ঘটনা ঘটালো তা তাৎক্ষণিক জানা যায়নি। ঘটনার তদন্ত করে আইনী প্রক্রিয়া হাতে নেয়া হবে বলেও জানান তিনি।

Tags: যুবক নিহতরাঙ্গামাটিসন্ত্রাসীদের গুলিতে নিহত
Previous Post

পিতৃত্বের দায়িত্ব বোঝার চেষ্টা করছি: পরমব্রত চট্টোপাধ্যায়

Next Post

জিজ্ঞাসাবাদের জন্যে হাজির হতে টিউলিপকে দুদকের চিঠি

Next Post
টিউলিপের জিজ্ঞাসাবাদে হাজির হওয়া, দপ্তর থেকে ডেকে আনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জিজ্ঞাসাবাদের জন্যে হাজির হতে টিউলিপকে দুদকের চিঠি

গভর্নর লুটপাটের মাধ্যমে অর্থ উদ্ধার বিষয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

লুটপাটের মাধ্যমে পাচার হওয়া অর্থ উদ্ধার করা প্রধান উদ্দেশ্য: গভর্নর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT