চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতুতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১০

রাসেল মাহমুদ by রাসেল মাহমুদ
10:33 পূর্বাহ্ন 14, জুন 2025
in - সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A
পদ্মা সেতুতে ত্রিমুখী সংঘর্ষে আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জে পদ্মা সেতুর ২ নম্বর পিলারের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও আরেকজনের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার ১৩ জুন রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাওয়ার উদ্দেশ্যে ড্রামে তেল বোঝাই করে জাজিরা থেকে আসা একটি ট্রাক হঠাৎ বিকল হয়ে ২ নম্বর পিলারের কাছে দাঁড়িয়ে পড়ে। এসময় ঢাকা অভিমুখী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে বিকল ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার মুহূর্তে পিছন থেকে আসা একটি প্রাইভেটকার বাসটিকে ধাক্কা দিলে সেটিও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্র।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই একজন নিহত হন। খবর পেয়ে পদ্মা সেতু কর্তৃপক্ষ ও শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সেতুতে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন খুলনা সদরের বাসিন্দা রাকিব জমাদ্দার। আহতদের মধ্যে আছেন খুলনার আয়েশা সিদ্দিক (১০), শেখ আনিসুজ্জামান, মোহাম্মদ মামুন, আজাদ গাজী, হাবিব শেখ, আরিফ শেখ এবং গোপালগঞ্জের মোহাম্মদ মিল্টন (২৫)। নিহত অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Tags: দুর্ঘটনাপদ্মা সেতু
Previous Post

রিয়াল-বার্সায় থাকলে ‘বরখাস্ত’ হতেন গার্দিওলা

Next Post

দিনাজপুরে বাস-ট্রাক সংর্ঘষে ৫ জন নিহত

Next Post
দুর্ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাক, আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে বাস-ট্রাক সংর্ঘষে ৫ জন নিহত

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা বিমানবন্দরে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT