চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে ইসরায়েলি হামলায় নিহত ৭৮, আহত ৩২৯

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 অপরাহ্ন 13, জুন 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরানে ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত এবং ৩২৯ জন আহত হয়েছে।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরান প্রদেশে ইহুদিবাদী সরকারের আজকের সন্ত্রাসী হামলায় বেসরকারীভাবে ৩২৯ জন আহত এবং ৭৮ জন শহীদ হয়েছে।

শুক্রবার স্থানীয় ভোররাতে অপারেশন রাইজিং লায়ন নামে আক্রমণ শুরু করে ইসরায়েল। ইরানে এখন পর্যন্ত এটিকে ইসরায়েলের সবচেয়ে বড় আক্রমণ হিসেবে দেখা হচ্ছে। প্রথম পর্যায়েই ইসরায়েলের প্রায় ২০০ যুদ্ধবিমান দিয়ে ইরানের ১০০টিরও বেশি স্থানে হামলা চালায়।

এদের মধ্যে ছিলো পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম। পরবর্তীতে শুক্রবার বিভিন্ন সময় নতুন করে আরও বেশ কিছু হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সেনাপ্রধান এবং বিপ্লবী গার্ড প্রধানসহ বেশ কয়েকজন সিনিয়র সেনা কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতদিন লক্ষ্য অর্জন না হবে ততদিন অপারেশন রাইজিং লায়ন চলবে। এটির লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামকে ভেঙে দেওয়া।

এদিকে ইরান “কঠোর শাস্তি” দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং ইসরায়েলকে তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।

Tags: ইরানইসরায়েল
Previous Post

নুরুল হক নূর মব সৃষ্টির চেষ্টা করেছে: হাসান মামুন

Next Post

রবীন্দ্র কাছারি বাড়ির ঘটনা ব্যক্তিগত দ্বন্দ্বের ফল: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

Next Post
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় লোগো, বাংলাদেশ সরকারের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

রবীন্দ্র কাছারি বাড়ির ঘটনা ব্যক্তিগত দ্বন্দ্বের ফল: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

অভিনেতা ট্রাম্প পারমাণবিক চুক্তির বিষয়ে হুঁশিয়ারি দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পারমাণবিক চুক্তির না করলে ইরানে 'ভয়াবহ হামলার' হুঁশিয়ারি ট্রাম্পের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT