চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেতা সমু চৌধুরীকে নিয়ে যে কারণে উদ্বেগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:11 অপরাহ্ন 12, জুন 2025
in বিনোদন
A A
অভিনেতা সমু চৌধুরী সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে বেশকিছু ছবি ও একটি ভিডিও ক্লিপ! যেখানে দেখা যাচ্ছে, দেশের জনপ্রিয় মঞ্চ, টেলিভিশন ও সিনেমা অভিনেতা সমু চৌধুরী একটি গাছের নিচে শুয়ে আছেন! ছবিগুলোর সঙ্গে থাকা বিবরণ অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শাহ্ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব গাছের নিচে!

বিভিন্ন ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, সমু চৌধুরী মানসিক ভারসাম্য হারিয়েছেন এবং এখন মাজারের আশপাশে ঘোরাফেরা করছেন। অনেকেই ওই ছবি শেয়ার করে তার আত্মীয়স্বজন ও সহকর্মীদের কাছে সাহায্যের আবেদন জানান। বলা হয়, “এই গুণী অভিনেতাকে সহায়তা করুন, যেন তিনি সুস্থভাবে তার প্রিয়জনদের কাছে ফিরে যেতে পারেন।”

সমু চৌধুরী একজন প্রতিষ্ঠিত অভিনেতা, যিনি এখনও নাটক ও সিনেমায় কাজ করে চলেছেন। এবারের ঈদেও তার অভিনীত কয়েকটি নাটক টেলিভিশনে প্রচারিত হয়েছে। ফলে, হঠাৎ করে এমন দৃশ্য ভাইরাল হওয়ায় অনেকেই বিস্মিত ও শঙ্কিত! আবার অনেকে মনে করেছেন, হয়তো কোনো নাটকের দৃশ্য মজা করে ভাইরাল করে দিয়েছেন!

তবে বিষয়টির সত্যতা স্বীকার করেছে বাংলাদেশ অভিনয়শিল্পী সংঘ। একটি আনুষ্ঠানিক বার্তা দিয়ে সবাইকে আশ্বস্ত করে সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ও অভিনেতা রাশেদ মামুন অপু বলেন-“সমু চৌধুরী আমাদের প্রিয় সমুদা এখন আমাদের তত্ত্বাবধানে আছেন। ছবি ভাইরাল হওয়ার পর পরই আমরা তার খোঁজ নিই এবং তাকে কাছের একটি নিরাপদ স্থানে নিয়ে যাই। তার মানসিক ও শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব ঢাকায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর পরিবারের সঙ্গেও আমরা যোগাযোগ করছি।”

এই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে সমু চৌধুরীর জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছেন। অভিনয়শিল্পী সংঘের দ্রুত পদক্ষেপ এবং সহযোগিতামূলক মনোভাব প্রশংসিত হচ্ছে। তবে অভিনেতা সমু চৌধুরীর সাথে কী হয়েছে- এটা জানতে সবাই উদগ্রীব হয়ে আছেন।

এ বিষয়ে অপু গণমাধ্যমকে বলেছেন, সমুদা কিছুটা অসুস্থ। আমরা গফরগাঁও উপজেলার পাগলা থানার সহায়তা চেয়েছি। থানায় নিয়ে এলে আমরা ঢাকা থেকে ওনাকে আনার জন্য গাড়ি পাঠাব, এরপর ঢাকায় এলে বাকি ঘটনা জানতে পারব।

Tags: অভিনেতানাটকলিড বিনোদনসমু চৌধুরীসিনেমা
Previous Post

নরসিংদীতে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

Next Post

‘এখনই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন দেখা বোকামি’

Next Post
বাংলাদেশ ক্রিকেটার তাসকিন আহমেদ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এখনই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন দেখা বোকামি’

ক্রিকেটার বল ছুঁড়ে দিচ্ছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবাদতের ফেরাটা ‘বাড়তি শক্তি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT