চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার প্রকোপ বাড়ায় হিলি ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতা

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
10:29 পূর্বাহ্ন 11, জুন 2025
in - টপ লিড নিউজ, দিনাজপুর
A A
হিলি ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতসহ বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সেখানে বসানো হয়েছে মেডিকেল টিম। চালু হয়েছে হেল্থ স্ক্যানিং, এবং বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক ব্যবহার।

মঙ্গলবার (১০ জুন) হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ঘুরে দেখা গেছে, চেকপোস্ট এলাকায় করোনা পরীক্ষার জন্য হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে একটি মেডিকেল টিম দায়িত্ব পালন করছে। ভারত থেকে আগত পাসপোর্টধারী যাত্রীদের শরীরের তাপমাত্রা হেল্থ স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। করোনা বা ওমিক্রনের উপসর্গ আছে কি না, তা যাচাই করে দেওয়া হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শও।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তালেব জানান, “করোনাভাইরাস প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। যাত্রীদের স্ক্যানিংয়ের জন্য হেল্থ ডেস্ক বসানো হয়েছে। মাস্ক বিতরণ করা হচ্ছে এবং প্রত্যেক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

হিলি কাস্টমস বিভাগের সুপারিনটেনডেন্ট শ্যামল কুমার বিশ্বাস বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট মাথায় রেখে আমরা কাস্টমস বিভাগে সতর্ক অবস্থানে আছি। সবাই নিয়মিত মাস্ক পরছি এবং যাত্রীদের মাস্ক ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা. হুমায়ুন কবির জানান, ভারতের কিছু অঞ্চলে ওমিক্রনের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। সেটি যেন বাংলাদেশে ছড়িয়ে না পড়ে, সেজন্য সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে এবং যাদের মধ্যে উপসর্গ দেখা যাচ্ছে, তাদের তাৎক্ষণিকভাবে আইসোলেশনের নির্দেশ দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, নতুন উপসর্গগুলো সাধারণত জ্বর, সর্দি ও কাশির মতো। এটি তেমন ভয়ংকর না হলেও অবহেলা করলে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

সীমান্তবর্তী এ চেকপোস্টে স্বাস্থ্য বিভাগের সক্রিয় তৎপরতা ও ইমিগ্রেশন-কাস্টমস কর্মকর্তাদের নজরদারিতে এলাকাজুড়ে তৈরি হয়েছে বাড়তি সচেতনতা। জনস্বাস্থ্য রক্ষায় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Tags: করোনাহিলি
Previous Post

ভিনিসিয়াসের গোলে বিশ্বকাপের টিকিট পেল আনচেলত্তির ব্রাজিল

Next Post

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু

Next Post
কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু, বিমানে বসে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

হারের পর এশিয়ান বাছাইয়ে বাংলাদেশের সামনে যে সমীকরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT