চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতার জাতীয় দলে আবারও ডাক পেলেন ব্রাহ্মণবাড়িয়ার নাবিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:51 অপরাহ্ন 08, জুন 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল খেলোয়াড় নাবিল কাতার জাতীয় দলে নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গতবছরই কাতার জাতীয় দলে খেলার জন্য ডাক পেয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত নাবিল ইরফান। কাতার জার্সিতে ভারতের বিপক্ষে একটি ম্যাচ খেলেও ফেলেছেন। মাঠের পরফরম্যান্সে আবারও জায়গা করে নিলেন দলটিতে। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে খেলার জন্য ডাক পেয়েছেন তরুণ মিডফিল্ডার।

কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ফেসবুক পেজে নাবিল ইরফানকে দলে ডাকার বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে। ২১ বর্ষী ফুটবলার ২০২১ সাল থেকে খেলছেন কাতারের আল ওয়াকরাহ ক্লাবে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বেশি দেখা যায় তাকে।

নাবিলের বাবা-মা দুজনেই বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। চাকুরি সূত্রে থাকেন কাতারে। ২০০৪ সালে কাতারের আল ওয়াকরাহতে জন্ম নাবিলের। সেখানেই বেড়ে ওঠা। অ্যাসপায়ার একাডেমিতে ফুটবল যাত্রা শুরু তার।

অ্যাসপায়ার একাডেমি থেকে নাবিল জায়গা করে নেন আল ওয়াকরাহ ক্লাবের যুব দলে। ২০২১-২২ মৌসুমে ১৭ বছর বয়সে ক্লাবটির মূল দলে খেলার সুযোগ পান। এরপর থেকে মাঠ মাতাচ্ছেন ওয়াকরাহ জার্সিতে।

২০১৯ সালে ১৫ বছর বয়সে কাতারের প্রতিনিধিত্ব করেছিলেন নাবিল। অনূর্ধ্ব-১৬ এশিয়া কাপের বাছাইপর্বে বয়সভিত্তিক দলে অভিষেক তার। সেই আসরে বাংলাদেশের বিপক্ষেও নেমেছিলেন তিনি।

২০২২ সালে কাতার অনূর্ধ্ব-২৩ দলে ডাক পান নাবিল। সেবছর অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে কাতার জার্সিতে মাঠ মাতান। একইবছর অনূর্ধ্ব-২৩ দলের হয়েও খেলেন। চলতি বছর অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে কাতার জার্সিতে মাঠে নেমেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা।

বাংলাদেশের অনেক ফুটবলার বিশ্বের বিভিন্ন দেশের ঘরোয়া লিগে খেলে থাকেন। হামজা চৌধুরী, সামিত সোম, ফাহামিদুল ইসলামরা বাংলাদেশ জাতীয় দলের অংশই হয়ে গেছেন বিশ্বদরবার থেকে। বাফুফে আরও প্রবাসী ফুটবলার দলে টানার পরিকল্পনা করছে। অন্যদিকে নাবিল বাংলাদেশের নজরে আসার আগেই কাতার জাতীয় দলে জায়গা পাকা করতে শুরু করেছেন।

Tags: ২০২৬ বিশ্বকাপ বাছাইকাতারনাবিলবাফুফেব্রাহ্মণবাড়িয়ালিড স্পোর্টস
Previous Post

নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেয়া হবে: জামায়াতের আমীর

Next Post

রাজনৈতিক পটপরিবর্তন-মূল্যস্ফীতিতে কোরবানি কম, চামড়ার চাহিদায় প্রভাব পড়বে না

Next Post
কোরবানি পশুর লাশের ছবি, চামড়া ও রক্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক পটপরিবর্তন-মূল্যস্ফীতিতে কোরবানি কম, চামড়ার চাহিদায় প্রভাব পড়বে না

পর্তুগাল ও স্পেনের ফুটবল খেলোয়াড়রা বিশ্বকাপ ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর পর্তুগাল-ইয়ামালের স্পেনের ফাইনাল: পরিসংখ্যান কী বলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT