চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেয়া হবে: জামায়াতের আমীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 08, জুন 2025
in - সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A
নির্বাচনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেয়া হবে। ফ্যাসিবাদ এখনও বাংলাদেশে টিকে আছে। আমরা তা মেনে নেবো না।

শনিবার ঈদের দিন সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান কুলাউড়া পৌরসভা হলরুমে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেন।

দেশে সাম্য ও ন্যায়ের ভিত্তিতে বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে অনেকে সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে দেশকে শ্মশানে পরিণত করেছে। সেই ভুল আর করতে দেয়া যাবে না। মানুষের চাওয়া হল সমাজের পরিবর্তন। তাই সব ইসলামী শক্তিকে এক হয়ে কাজ করতে হবে। তবে শয়তানের বিভেদ সৃষ্টির প্রচেষ্টা থেকেও সতর্ক থাকতে হবে।

এসময় তিনি বলেন, জাতিকে সঠিক পথে পরিচালনার সক্ষমতা যাদের রয়েছে, তারা হলেন আলেম-উলামা। আমি তাদের গভীর শ্রদ্ধা করি। আলেমদের হাতে যদি দেশের নেতৃত্ব থাকে তবে বাংলাদেশ একটি সুন্দর ও কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে। ধর্মীয় ও নৈতিক নেতৃত্ব ছাড়া কোন সমাজের স্থায়ী উন্নয়ন সম্ভব নয়।

সাবেক আমীরে জামায়াত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর আদর্শ ও নেতৃত্বের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, শহীদ মাওলানা নিজামীর নেতৃত্ব ও আদর্শ থেকে আমাদের অনেককিছু শেখার আছে। তার হাতে যেসব খাতে দায়িত্ব ছিল, সেখানে তিনি নতুন প্রাণসঞ্চার করেছিলেন। মাত্র সাড়ে তিন বছরে তিনি ৩৭টি বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করে সফলভাবে পরিচালনা করেন। যদি দেশের ৪১টি মন্ত্রণালয় যোগ্য ও নীতিবান আলেমদের হাতে আসে তবে ইনশাআল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।

Tags: আমীর ডা. শফিকুর রহমানজাতীয় নির্বাচনজামায়াতে ইসলামীভোট ডাকাতি
Previous Post

কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ

Next Post

কাতার জাতীয় দলে আবারও ডাক পেলেন ব্রাহ্মণবাড়িয়ার নাবিল

Next Post
বাংলাদেশের ফুটবল খেলোয়াড় নাবিল কাতার জাতীয় দলে নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার জাতীয় দলে আবারও ডাক পেলেন ব্রাহ্মণবাড়িয়ার নাবিল

কোরবানি পশুর লাশের ছবি, চামড়া ও রক্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক পটপরিবর্তন-মূল্যস্ফীতিতে কোরবানি কম, চামড়ার চাহিদায় প্রভাব পড়বে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT