চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুদ্রঋণের কারণে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা নারীদের ক্ষমতা বেড়েছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 অপরাহ্ন 03, জুন 2025
in নারী
A A
বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও নেতৃবৃন্দের আলোচনা সভা, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক।. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামের চরের রমিচা খাতুন। অভাব-অনাটনে মানুষ হয়ে তিনি এখন স্বাবলম্বী। স্বামী সন্তান নিয়ে তার সুখের সংসার। তিনি বলেন, ‘আগে দুইটা মানুষের সামনে বের হতে পারিনাই। আগে আমি খুবই ভয় করছি। হামার (আমার) সংসারে আগে অভাব আচলো(ছিল) অনেক, এখন হামার সংসারে আর অভাব নাই। মোটামুটি হামার সংসার নিয়ে ভাল আছি কোন ঝামেলা নাই। ‘

সোমবার রাজধানীতে ‘নারীর আর্থ-সামাজিক ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তি: ক্ষুদ্র ঋণ ও জলবায়ু সহনশীলতা পরিপ্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

রমিচা আরো বলেন, ‘এখন আমার স্বামী একা কাজ করেনা, আমরা দুইজনে মিলে একত্রে কাজ করি। একারণে আমাদের সংসারের আয় বৃদ্ধি পাইছে। আমি যখন ২০২২ সালে এই প্রযেক্টে যুক্ত হয়েছি, তখন থেকে আমাদের সমাজে ও এলাকায় দাম (সম্মান) পাইছি(বাড়ছে)। আমরা এখন স্বামী-স্ত্রী উভয় পক্ষ মিলে কাজ করি। স্বামী-সন্তান নিয়ে বেশ ভালোভাবে আছি।’

শুধু রমিচা নয়, এজেদা বেগম এবং আইরিস খাতুন তাদের জীবন সংগ্রামের অভিজ্ঞিতার কথা শেয়ার করেন।

গণ উন্নয়ন কেন্দ্র ও প্রথম আলো’র যৌথ আয়োজিত বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্র(জিইউকে) প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম। প্রধান অতিথি হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও পিপিআরসি এর নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।বিশেষ অতিথি ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. হেলাল উদ্দিন।

প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন। তিনি বলেন, ‘নারীদের উপর বিনিয়োগ করলে তা কার্যকর হওয়ার প্রমাণ রয়েছে। আমাদের পাইলট উদ্যোগটি একাধিক শিক্ষা দেয়, নারী ঋণগ্রহীতারা যদি আয় বৃদ্ধির মৌলিক সহায়তায় পায় তবে তাদের আত্ম-সামাজিক উন্নয়ন ঘটবে।’

তিনি আরো বলেন, ‘জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকাগুলির জন্য নারীরা বিভিন্ন ঋণ প্যাকেজের অনুমোদন পায় ও আর্থিক অন্তর্ভুক্তি, লিঙ্গ বৈষম্য মোকাবেলায় লিঙ্গ রূপান্তরমূলক পদ্ধতি গ্রহণে মৌলিক সহায়তা পান তবে তারা সাফল্য লাভ করতে পারবেন।’

প্রকল্প বিষয়ে অগ্রগতি ও ফলাফল উপস্থাপন করেন জিইউকের প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মুনীর হোসেন।

গোলটেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন, স্ট্রমী ফাউন্ডেশনের কান্ট্রি মিজানুর রহমান ভূইয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা, সিপিআরডির নির্বাহী পরিচালক সামসুজদ্দোহা, ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের প্রোগ্রাম সাপোর্ট অফিসার ছন্দা রানী, সিদীপের নির্বাহী পরিচালক মিফতা নাইম হুদা, মমতার পরিচালক তৌহিদ আহমেদ, ডাব্লিউএফপির প্রতিনিধি নিগার দিল নাহার।

বৈঠকে সূচনা বক্তব্য রাখেন ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর জনাব নুজহাত জাবিন। এছাড়াও গোলটেবিল বৈঠকে জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আইটিএল প্রকল্পটি গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় ৩ বছর হতে জেন্ডার ও জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের মাধ্যমে (বিশেষভাবে নারীদের) আর্থিক সেবা প্রদান, ঋণের সঠিক ব্যবহার নিশ্চিতকরণে সদস্যদের সহায়তা করে আসছে।

Tags: গোলটেবিল বৈঠক
Previous Post

বাড়িতে ঢুকে টিকটকার সানাকে গুলি করে হত্যা

Next Post

টস: কোহলির প্রথম শিরোপা নাকি প্রীতি জিনতার?

Next Post
দুই ক্রিকেটার ট্রফি হাতে স্টেডিয়ামে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

টস: কোহলির প্রথম শিরোপা নাকি প্রীতি জিনতার?

র‌্যাবের একজন কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে বাড়ানো হবে গোয়েন্দা নজরদারি: র‌্যাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT