চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বিশ্বকাপ জেতা ম্যাক্সওয়েল ওয়ানডেকে বিদায় বললেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 অপরাহ্ন 02, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ম্যাক্সওয়েল হ্যাট তুলে ধরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হুট করেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেয়া অলরাউন্ডার জিতেছেন দুটি ওয়ানডে বিশ্বকাপ। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপে পুরোপুরি মনোযোগী হতে এমন সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বর্ষী ম্যাক্সি।

গত ৪ মার্চ দুবাইতে ভারতের বিপক্ষে শেষবার ওয়ানডে খেলতে নেমেছিলেন ম্যাক্সওয়েল। সোমবার ‘ফাইনাল ওয়ার্ড পডকাস্ট’কে সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলির সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে বলেছেন, ‘‘আমি তাকে বলেছি, ‘আমার মনে হয় না আমি সেই (২০২৭) বিশ্বকাপে খেলতে পারব।’ এখন সময় হয়েছে আমার জায়গায় নতুন কাউকে সুযোগ দেয়ার, যেন তারা সেটি নিজের করে নিতে পারে। আশা করি তারা যথেষ্ট সময় পাবে সেই ভূমিকাটা ধরে রাখার জন্য।’’

২০১২ সালের আগস্টে ওয়ানডে অভিষেক হয়েছিল ম্যাক্সওয়েলের। ১৪৯ ওয়ানডেতে ৩,৯৯০ রান ও ৭৭ উইকেট শিকার করেছেন। সেঞ্চুরি করেছেন ৪টি, গড় ৩৩.৮১। সর্বোচ্চ রান ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সেই অবিশ্বাস্য ২০১। সেরা বোলিং ফিগার ৪০ রানে ৪ উইকেট, গড় ৪৭.৩২।

অস্ট্রেলিয়ার হয়ে ম্যাক্সওয়েল ২০১৫ ও ২০২৩ বিশ্বকাপ জিতেছেন। টেস্ট ও ওয়ানডে অধ্যায়ের ইতি টানলেও এখন শুধু টি-টুয়েন্টি সংস্করণে খেলতে দেখা তাকে।

Tags: অস্ট্রেলিয়াটি-টুয়েন্টিম্যাক্সওয়েললিড স্পোর্টস
Previous Post

বিমানবন্দরে ভারতীয় যাত্রীর ব্যাগ থেকে বিপুলসংখ্যক বিষধর সাপ উদ্ধার

Next Post

নতুন লুকে শাহরুখ, দিশেহারা ভক্তরা!

Next Post
শাহরুখ খান ক্যাজুয়াল পোশাকে বিমানবন্দরে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন লুকে শাহরুখ, দিশেহারা ভক্তরা!

উপদেষ্টা পরিষদের বৈঠক, কেন্দ্রীয় কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT