চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজযাত্রীদের জন্য হিট অ্যালার্ট, ধুলিঝড়ের শঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:08 অপরাহ্ন 30, মে 2025
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক, ধর্ম ও জীবন
A A
হজযাত্রীদের জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মী ও রোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছর হজ মৌসুমে সৌদি আরবে তীব্র গরম পড়ার আশঙ্কা করছে দেশটির আবহাওয়া বিভাগ। দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেওরোলজি (এনসিএম) জানিয়েছে, পবিত্র স্থানসমূহে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এনসিএম জানিয়েছে, দিনের তাপমাত্রা ৪০ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এ সময়ে আর্দ্রতার পরিমাণ ১৫ শতাংশ থেকে ৬০ শতাংশের মধ্যে ওঠানামা করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এনসিএমের সিইও ড. আয়মান গোলাম সতর্ক করে বলেন, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিমি বেগে বইতে পারে। এতে ধুলিঝড়ের আশঙ্কা রয়েছে, বিশেষ করে উন্মুক্ত এলাকা ও মহাসড়কগুলোতে দৃশ্যমানতা হ্রাস পেতে পারে।

তিনি আরও জানান, তায়েফ অঞ্চলের উচ্চভূমিতে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে, যা ৮ থেকে ১৩ জিলহজের মধ্যে পবিত্র স্থানগুলোতে প্রভাব ফেলতে পারে। এই ঝড়ের ফলে ধুলোবালির মাত্রা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এই প্রেক্ষাপটে কর্তৃপক্ষ হজযাত্রীদের প্রচণ্ড গরম ও ধুলোময় পরিবেশ থেকে সুরক্ষিত থাকতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। পর্যাপ্ত পানি পান, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং সরকার ঘোষিত আবহাওয়ার তথ্য অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

অন্যদিকে, হজযাত্রীদের সুস্থতা নিশ্চিত করতে সৌদি সরকার তার চলমান উদ্যোগ আরও জোরদার করেছে। এরই অংশ হিসেবে মক্কায় সম্প্রতি একটি ‘শীতল পথচারী সড়ক’ উদ্বোধন করা হয়েছে। এই বিশেষ হাঁটার পথ তাপমাত্রা হ্রাস করতে সহায়তা করবে এবং হজযাত্রীদের চলাফেরাকে আরও আরামদায়ক ও সহজ করে তুলবে।

Tags: ধুলিঝড়হিট অ্যালার্ট
Previous Post

চলতি বছর হজের খুতবা দিবেন শেখ সালেহ বিন হুমাইদ

Next Post

গাজায় জোরপূর্বক অনাহারের শিকার ফিলিস্তিনিরা: জাতিসংঘ

Next Post
ফিলিস্তিনে অসুস্থ শিশু শোয়ার অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় জোরপূর্বক অনাহারের শিকার ফিলিস্তিনিরা: জাতিসংঘ

উত্তাল সাগর ও প্লাবিত কক্সবাজারের গ্রাম, মানুষ সমুদ্রের পাশে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তাল সাগর, কক্সবাজারের অর্ধশত গ্রাম প্লাবিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT