চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের ৫৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ পাকিস্তানের

তিন টি-টুয়েন্টির সিরিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 30, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, পাকিস্তানের বোলার বল করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম টি-টুয়েন্টিতে পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর গল্প শোনালেও কার্যত কিছুই হয়নি। দ্বিতীয় টি-টুয়েন্টিতেও পাকিস্তানের কাছে হেরে বসেছে বাংলাদেশ। তাতে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। লাইভ ব্লগে একনজরে দেখে নিন ম্যাচের খুঁটিনাটি…

[vc_row][vc_column]

১২.৪০

[vc_column_text css=””]
পাকিস্তানের কাছে প্রথম টি-টুয়েন্টিতে ৩৭ রানে হারের পর দ্বিতীয়টিতে হেরেছে ৫৭ রানে। টানা দ্বিতীয় হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া টাইগারদের। আরব আমিরাত সিরিজ মিলিয়ে টানা চতুর্থ হার দেখল টিম টাইগার্স।

আরও একটি হার বাংলাদেশের, সিরিজ হাতছাড়া


[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১২.১০

[vc_column_text css=””]
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ৫৭ রানে জয়ী
টস: পাকিস্তান (ব্যাটিং)
বাংলাদেশ: ১৪৪/১০ (১৯)
(শরিফুল অ্যাবসেন্ট হার্ট)
তানজিম সাকিব-৫০ (৩১), তানজিদ তামিম-৩৩ (১৯), মিরাজ-২৩ (১৭)
আবরার-৩/১৯, ফাহিম-১/৮, শাদাব-১/১৩

পাকিস্তান: ২০১/৬ (২০)
শাহিবজাদা-৭৪ (৪১), হাসান নাওয়াজ-৫১* (২৬), মোহাম্মদ হারিস-৪১ (২৫)
তানজিম সাকিব-২/৩৬, হাসান মাহমুদ-২/৪৭
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১২.০৭

[vc_column_text css=””]
ফিফটি করে ফিরলেন তানজিম, ৫৭ রানে হারল বাংলাদেশ
টি-টুয়েন্টিতে আগের ১৪ ইনিংসে ৭৪ রান করেছিলেন তানজিম। সর্বোচ্চ ছিল ১৭। আজ পাকিস্তানের বিপক্ষে ১টি চার ও ৫টি ছক্কায় ৩০ বলে ৫০ রান করেন এই পেসার। তবে ৩১তম বলেই ফিরে গেছেন। চোটের কারণে ব্যাটিংয়ে নামেননি শরিফুল। ফলে ১৪৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৫১

[vc_column_text css=””]
মিরাজও ফিরলেন, বাংলাদেশ-১১০/৮
১৪তম ওভারের শেষে বলে অষ্টম উইকেট হারাল বাংলাদেশ। খুশদিল শাহর বলে হারিস রউফের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মিরাজ। ১৭ বলে ২৩ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৪৬

[vc_column_text css=””]
একশ পার করল বাংলাদেশ
ধুঁকতে থাকা বাংলাদেশ ১২.৪ ওভারে শতরান পেরিয়েছে। তানজিম ১৭ রানে এবং মিরাজ ২২ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৩৬

[vc_column_text css=””]
রিশাদও ফিরলেন বাংলাদেশ- ৭৭/৭
সপ্তম উইকেট হারাল বাংলাদেশ। শাদাব খানের অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে কাট করতে চেয়েছিলেন রিশাদ। এজ হয়ে বল যায় উইকেটরক্ষক হারিসের গ্লাভসে। ২ বলে ১ রান করেন রিশাদ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৩১

[vc_column_text css=””]
শামীমও ফিরলেন, বাংলাদেশ ৭০/৬
আবরারের তৃতীয় শিকার হলেন শামীম পাটোয়ারি। ডিপ মিডউইকটে সাইমের হাতে ক্যাচ দেন শামীম। ৯ বলে ৭ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.২৬

[vc_column_text css=””]
১২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
উদ্বোধনী জুটিতে ৪৪ রান তোলেন দুই ওপেনার তানজিদ ও ইমন। এরপরই ছন্দ হারায় বাংলাদেশ। ১২ রান যোগ করেই হারায় পাঁচ ব্যাটারকে। একে একে ফিরে যান ইমন, তানজিদ, লিটন, হৃদয় ও জাকের।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.২৩

[vc_column_text css=””]
জাকের আসলেন আর গেলেন 
আগের বলেই হৃদয়কে ফেরান আবরার। চতুর্থ বলে একইভাবে পরাস্ত করেন জাকের আলি অনিককে। গোল্ডেন ডাক মেরে ফিরলেন জাকের। ৫৬ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.২১

[vc_column_text css=””]
আবরারের শিকার হলেন হৃদয়, বাংলাদেশ ৫৬/৪
সপ্তম ওভারের তৃতীয় বলে লেগ বিফোরের ফাঁদে পড়লেন তাওহিদ হৃদয়। ৫ বলে ৫ রান করে আবরার আহমেদের শিকার হন। রান পেতে ফের ব্যর্থ হলেন টপঅর্ডারের এই ব্যাটার।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.১৮

[vc_column_text css=””]
লিটনও ফিরলেন, পাওয়ার প্লে শেষে বাংলাদেশ ৫৪/৩
ষষ্ঠ ওভারের শেষ বলে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। হাসান আলি ব্যাক অব লেন্থের ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন লিটন। শট ঠিকঠাক না হওয়ায় মিড অনে ধরা পড়েন হারিস রউফের হাতে। ৯ বলে ৬ রানে ফিরলেন লিটন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.০৮

[vc_column_text css=””]
তানজিদও ফিরলেন
আগ্রাসী শুরু করেছিলেন তানজিদ তামিম। ইনিংসটা লম্বা করতে পারলেন না। ৪.৩ ওভারে ফাহিম আশরাফের লেগস্টাম্পের বাইরে ডেলিভারিতে স্কয়ার কাট করেন তানজিদ। তবে শর্ট ফাইন লেগে থাকা ফিল্ডার আবরার বল তালুবন্দি করেন। ১৯ বলে ৩৩ রান করেন বাংলাদেশ ওপেনার। ৫টি চার ও ১ ছক্কা মেরেছেন তিনি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.০৩

[vc_column_text css=””]
উইকেট দিয়ে আসলেন ইমন
৩.৫ ওভারে হারিস রউফের ফুল লেন্থের ডেলিভারি উড়িয়ে মারেন ইমন। মিডঅনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার হাসান আলি বল তালুবন্দি করেন। ৪৪ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। ইমন ৭ বলে ৮ রান করেন। টানা তৃতীয় ম্যাচে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ ইমন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৫৫

[vc_column_text css=””]
বাংলাদেশের ঝড়ো শুরু
২০২ রানের লক্ষ্যে নেমে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। প্রথম দুই ওভারে ৩২ রান তুলে নিয়েছে বাংলাদেশের ওপেনিং জুটি। এর মধ্যে ২৯ রানই তানজিদ তামিমের।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৩৬

[vc_column_text css=””]
সংক্ষিপ্ত স্কোর
টস: পাকিস্তান (ব্যাটিং)
পাকিস্তান: ২০১/৬
শাহিবজাদা-৭৪ (৪১), হাসান নাওয়াজ-৫১* (২৬), মোহাম্মদ হারিস-৪১ (২৫)
তানজিম সাকিব-২/৩৬, হাসান মাহমুদ-২/৪৭
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৩৫

[vc_column_text css=””]
নাওয়াজের ফিফটি, পাকিস্তানের ২০১
শেষ ওভারে ১১ রান তুলেছে পাকিস্তান। ফিফটি পেয়েছেন হাসান নাওয়াজ। ২৫ বলে ফিফটি করেন দুটি চার ও তিন ছক্কায়। শেষ বলে ফাহিমের উইকেট তুলে নিয়েছেন তানজিম। পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ২০১ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.২৮

[vc_column_text css=””]
শাদাবকে ফেরালেন শান্ত
১৯০ রানে পঞ্চম উইকেট হারাল পাকিস্তান। হাসান মাহমুদের স্লটের ডেলিভারি লংঅনে উড়িয়ে মারেন শাদাব। বদলি ফিল্ডার শান্ত বল তালুবন্দি করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.১৩

[vc_column_text css=””]
সালমানকে ফেরালেন হাসান
হাসান মাহমুদের মিডল স্টাম্প ইয়র্কার ডেলিভারিতে পুরোপুরি পরাস্ত হন সালমান আগা। র‌্যাম্প শট নিতে গিয়ে পড়ে যান পাকিস্তান অধিনায়ক। এলবিডব্লিউ হয়ে ফিরে যান। ১২ বলে ১৯ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.৫৬

[vc_column_text css=””]
ফারহানকে থামালেন রিশাদ
ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন শাহিবজাদা ফারহান। তার ক্যারিয়ারসেরা ইনিংস থামালেন রিশাদ হোসেন। ১২তম ওভারের চতুর্থ বলে লিটনের গ্লাভসে বল দিয়ে ফেরেন। ১২০ রানে তৃতীয় উইকেট হারাল পাকিস্তান। চারটি চার ও ছয়টি ছক্কায় ৪১ বলে ৭৪ রান করেন ফারহান। আগে খেলা ৯টি টি-টুয়েন্টিতে ৮৬ রান করেছিলেন তিনি, সর্বোচ্চ ছিল ৩৯ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.৫২

[vc_column_text css=””]
ব্রেক থ্রু এনে দিনে দিলেন তানজিম
১১তম ওভারের শেষ বলে ব্রেক থ্রু এনে দিলেন তানজিম সাকিব। ভাঙলেন ফারহান ও হারিসের ৫৪ বলে ১০৩ রানের জুটি। তানজিমের স্লোয়ারে পয়েন্টের উপর দিয়ে পার করতে চেয়েছিলেন হারিস। তবে ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকা রিশাদ বল তালুবন্দি করতে ভুল করেননি। ১১৫ রানে দ্বিতীয় উইকেট হারাল পাকিস্তান। হারিস ফিরলেন ২৫ বলে ৪১ রান করে, ছিল চারটি চার ও ৫টি ছক্কার মার।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.৪৫

[vc_column_text css=””]
পাকিস্তানের ১০০
৯.৩ ওভারে শতরান পূর্ণ করেছে পাকিস্তান। ফারহান ৬৫ রানে এবং হারিস ৩৪ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.৪৩

[vc_column_text css=””]
তৃতীয়বার জীবন পেলেন ফারহান
০, ৩৭ রানের পর ৫১ রানেও জীবন পেলেন ফারহান। রিশাদের বল এক্সট্রা কভারে উড়িয়ে মারেন ফারহান। মিরাজ পেছনে গিয়ে চেষ্টা করেন বল তালুবন্দি করতে। বাট ব্যর্থ হন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.৪১

[vc_column_text css=””]
ফারহানের প্রথম ফিফটি
দশম আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়েছেন শাহিবজাদা ফারহান। ২৯ বলে ৫০ করার পথে ছিল চারটি চার ও তিনটি ছক্কার মার। আগের নয় ইনিংসে মোট ৮৬ রান করেছিলেন তিনি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.২৯

[vc_column_text css=””]
ফারহান-হারিস জুটির ফিফটি
আগ্রাসী ব্যাটিং করছেন ফারহান ও হারিস। ২৪ বলে এই পূর্ণ হয়েছে এই জুটির ফিফটি।
৫.৫ ওভার শেষে পাকিস্তান ১ উইকেটে ৬৩ রান। ফারহান ২২ বলে ৩৯ রান এবং হারিস ৯ বলে ১৯ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.২৪

[vc_column_text css=””]
৫ ওভারে পাকিস্তান ৫১/১
প্রথম দুই ওভারে পাকিস্তান আদায় করে ১২ রান। তৃতীয় ওভার থেকেই ছড়াও হন পাকিস্তান ব্যাটাররা। পরের তিন ওভারে নিয়েছেন ৩৯ রান।
শাহিবজাদা ২০ বলে ৩৭ রানে এবং মোহাম্মদ হারিস ৬ বলে ১০ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.২২

[vc_column_text css=””]
ফের জীবন পেলেন ফারহান
পাওয়ার-প্লেতে দুবার জীবন পেলেন শাহিবজাদা ফারহান। তানজিদ হাসানের পর তার ক‍্যাচ ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। হাসান মাহমুদের স্লোয়ারে মিড অফে ক‍্যাচ দেন ফারহান। ডাইভ দিয়ে হাত ছোঁয়ালেও ক‍্যাচ নিতে পারেননি শান্ত। শূন‍্য রানের পর ৩৭ রানে বাঁচলেন ফারহান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.১১

[vc_column_text css=””]
রানআউট হয়ে ফিরলেন সাইম
দ্বিতীয় ওভারেই সাফল্য পেল বাংলাদেশ। শরিফুলের বদলি হিসেবে ওভার শেষ করতে আসেন শামীম পাটোয়ারি। ওভারের শেষ বলে লংঅনে বল পাঠান সাইম আইয়ুব। দ্বিতীয় রান নিয়ে তৃতীয় রানের জন্য দৌড় শুরু করেছিলেন। রান হবে না বুঝতে পেরে ঘুরে দাঁড়ালেও হোঁচট খেয়ে পড়ে গেলেন। লংঅন থেকে ততক্ষণে বল পাঠিয়ে দেন তাওহিদ হৃদয়, স্টাম্প ভেঙে দেন লিটন দাস। ১২ রানে প্রথম উইকেট হারাল পাকিস্তান। সাইম ফিরলেন ৪ রানে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.০৯

[vc_column_text css=””]
৩ বল করে চোট পেলেন শরিফুল
দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন শরিফুল ইসলাম। কিন্তু ৩ বল করেই গ্রোইন ইনজুরিতে পড়েন তিনি। মাঠে এসে তার সেবা করেন মেডিকেল কর্মীরা। ওভার শেষ করতে শামীম পাটোয়ারির হাতে বল তুলে দেন অধিনায়ক লিটন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.০৪

[vc_column_text css=””]
ইনিংসের তৃতীয় বলেই সুযোগ হাতছাড়া
মেহেদী হাসান মিরাজ বল হাতে শুরু করেন। মিরাজের তৃতীয় বলে তুলে মারতে চেয়েছেন শাহিবজাদা ফারহান। বল ওপরে উঠে গেলে পয়েন্ট থেকে দৌড়ে কাভারের দিকে যান তানজিদ। ঝাঁপিয়ে বল নাগালেও পেয়েছেন। তবে হাত একটু বেশিই সামনে থাকায় বল পড়ে মাটিতে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৮.৫৩

[vc_column_text css=””]

লিটনের ১০০তম টি-টুয়েন্টি
বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে ১০০তম টি-টুয়েন্টি খেলতে নামছেন লিটন দাস। লিটনের আগে মাহমুদউল্লাহ ১৪১টি, সাকিব আল হাসান ১২৯টি, মোস্তাফিজুর রহমান ১০৭টি ও মুশফিকুর রহিম ১০২টি টি-টুয়েন্টি খেলেছেন। এর মধ্যে মোস্তাফিজ বাদে বাকি তিনজনই টি-টুয়েন্টিকে বিদায় জানিয়েছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৮.৪৩

[vc_column_text css=””]
বড় স্কোর গড়ে বাংলাদেশকে চাপে রাখতে চায় পাকিস্তান
টসে এসে পাকিস্তান অধিনায়ক সালমান আগা বললেন, ‘আমরা বড় স্কোর করতে চাই। যাতে প্রতিপক্ষকে চাপে রাখতে পারি।’
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৮.৪১

[vc_column_text css=””]
জেতাই লক্ষ্য লিটনের
টসে এসে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘তারা যদি বেশি রান করে, তাতে আমার আপত্তি নেই। গত ম্যাচে উইকেট ভালো ছিল। আশা করি আজও ভালো আচরণ করবে। যদি প্রতিযোগিতায় থাকতে তাহলে এই ম্যাচটি জিততে হবে। আমাদের লক্ষ্য তাই ম্যাচটি জেতা।’
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৮.৩৫

[vc_column_text css=””]
বাংলাদেশের একাদশে এক পরিবর্তন
সিরিজ বাঁচানোর লড়াইয়ে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শেখ মেহেদী হাসানকে বসিয়ে সুযোগ দেয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম সাকিব, হাসান মাহমুদ, শরিফুল।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৮.৩৪

[vc_column_text css=””]
একাদশে এক পরিবর্তন পাকিস্তানের
ফিট না থাকায় ফখর জামানকে বিশ্রাম দেয়া হয়েছে। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শাহিবজাদা ফারহান

পাকিস্তান একাদশ: শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আঘা (অধিনায়ক), হাসান নাওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, হারিস রউফ, আববার আহমেদ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৮.৩১

[vc_column_text css=””]
টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৬.৪৪

[vc_column_text css=””]
ঘুরে দাড়ানোর প্রত্যয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লড়াইয়ে জয়ের বিকল্প নেই টাইগারদের। প্রথম ম্যাচে হারের পর লিটন বলেছিলেন জোরালোভাবে ফিরে আসার কথা। অর্থাৎ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টিম টাইগার্স।
[/vc_column_text][/vc_column][/vc_row]

 

Tags: টি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ-পাকিস্তানলাইভলাহোরলিটনলিড স্পোর্টস
Previous Post

বিসিবির নতুন সভাপতি আমিনুল

Next Post

ঈদে চমক দিতে পারে ‘টগর’, টিজারে সেই আভাস

Next Post
বাংলাদেশের বিভিন্ন মানুষের ছবি, বিভিন্ন আবেগ ও পরিস্থিতি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে চমক দিতে পারে 'টগর', টিজারে সেই আভাস

শাকিবিয়ানরা মুখোশ পরে সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন মুখোশ পরে সিনেমা হলের সামনে শাকিবিয়ানরা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT