চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্য হত্যার বিচারসহ ৩ দফা দাবিতে ঢাবিতে অবস্থান কর্মসূচি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:20 অপরাহ্ন 26, মে 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, দাবি ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আজ ২৬ মে সোমবার বেলা ১২টার দিকে ক্যাম্পাসের হাকিম চত্বর থেকে মিছিল নিয়ে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেন এই সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সাম্য হত্যাকাণ্ডের মূল আসামিদের এখনো গ্রেপ্তার করা হয়নি। প্রশাসনের এই নিস্ক্রিয়তা আমাদের উদ্বিগ্ন করছে। আমরা মনে করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে।

নেতাকর্মীরা অভিযোগ করেন, সাম্য হত্যার ঘটনার পর থেকে ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে। তারা বলেন, এই ঘটনায় উপাচার্য এবং প্রক্টরের নৈতিক দায় রয়েছে। তাই তাদের পদত্যাগ করতে হবে।

তারা জানান, তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং পরবর্তী কর্মসূচি শিগগিরই ঘোষণা করা হবে।

গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হয়ে মারা যান শাহরিয়ার আলম সাম্য। তিনি এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

Tags: অবস্থান কর্মসূচিসাম্য হত্যা
Previous Post

এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবিতে আল্টিমেটাম

Next Post

আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখতে ব্র্যাক ব্যাংকের উদ্যোগ

Next Post
ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আর্থিক স্থিতিশীলতা বিষয়ক সেমিনার. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখতে ব্র্যাক ব্যাংকের উদ্যোগ

জেবুন্নেছা কারাগারে, পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা কারাগারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT