চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে কমছে না চালের দাম, মুরগির ও সবজির দামে স্বস্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 23, মে 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
চাল, সবজি ও হাঁসের ছবি, বাজারে দাম কম বা স্বস্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভরা মৌসুমেও চালের দাম আশানুরূপ কমছে না। মিনিকেট ছাড়া বাকি চালের দাম কমার হার খুবই কম। এজন্য কর্পোরেট কোম্পানিগুলোকে দায়ী করেছেন চাল ব্যবসায়ীরা।

আগে থেকেই অস্বাভাবিক বেড়ে থাকা চালের দাম মৌসুমে অনেকটাই কমে যাবে, এমন আশা ছিলো ভোক্তাদের। কিন্তু ভরা মৌসুমেও চালের দাম কমেছে খুবই কম।

চাল ব্যবসায়ীরা জানালেন, শুধু মিনিকেট চালের দাম কমেছে কেজিতে প্রায় ১০ টাকা। ব্রি আটাশ চালের দাম কমেছে কেজিতে ৩ থেকে ৫ টাকা। বাকি চালের দামে কোন সুখবর দিতে পারেননি তারা।

মৌসুমেও চালের দাম কেনো কমছে না, প্রশ্ন ছিলো চাল ব্যবসায়ীদের কাছে। চালের দাম নিয়ে হতাশা আছে ভোক্তাদের মাঝে।

বাকি নিত্যপণ্যের দাম অনেকটাই স্থিতিশীল থাকায় চালের দাম নিয়ে সরকারকে আরো কার্যকর উদ্যোগ নেয়ার আহবান ভোক্তাদের।

বর্তমানে বাজারে, প্রতি কেজি ব্রয়লার এখন ১০টাকা কমে বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৫০ থেকে ১৭০ টাকা, যেখানে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায় এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকায়। সোনালি মুরগি কেজি প্রতি ৩০০ টাকা ও পাকিস্তানি জাতের মুরগি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

দেশি মাছের বাজারেও বেড়েছে দাম। বাজারে ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকায়, ৭০০–৮০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৭০০ টাকা এবং এক কেজির বেশি ওজনের ইলিশের দাম কেজিপ্রতি ২ হাজার টাকা পর্যন্ত উঠেছে।

চাষের চিংড়ি ৭৫০ থেকে ৮০০ টাকা, নদীর চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, শিং মাছ ৫০০ থেকে ৮০০ টাকা, টেংরা ৪০০ থেকে ৬০০ টাকা, শোল ৭০০ থেকে ১ হাজার টাকা এবং পুঁটি মাছ ৪০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

চাষের মাছের মধ্যে রুই ও কাতলা কেজিপ্রতি ৩২০ থেকে ৩৬০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকা এবং পাঙাশ ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা তুলনামূলকভাবে কিছুটা সাশ্রয়ী হলেও আগের তুলনায় দাম বৃদ্ধি পেয়েছে।

Tags: চালের দামদামবাজারমাছমাংশসবজি
Previous Post

‘সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না’

Next Post

বাংলাদেশ সিরিজে খেলে টেস্ট থেকে বিদায় নেবেন ম্যাথুজ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সিরিজে খেলে টেস্ট থেকে বিদায় নেবেন ম্যাথুজ

নিরাপদে বাইক চালাচ্ছেন একজন ব্যক্তি, পেছনে একজন নারী।. Channel i News - চ্যানেল আই নিউজ

আতঙ্ক ছড়াচ্ছে 'নীলচক্র', ঈদে মুখোশ উন্মোচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT