চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন রুট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:06 অপরাহ্ন 23, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার রুট ব্যাটিং করছেন, মাঠে খেলছেন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটে ইংল্যান্ডের দেড়শ বছরের দীর্ঘসময়ে কেউই ছুঁতে পারেননি ১৩ হাজার রানের মাইলফলক। সেই আক্ষেপটা ঘোচালেন জো রুট। ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে টেস্টে ১৩ হাজার রানের রেকর্ড ছুঁয়েছেন রুট। এই ফরম্যাটে সবচেয়ে কম ম্যাচে ১৩ হাজার রান পূর্ণ করার রেকর্ডও এখন তার দখলে।

জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটে নামে ইংল্যান্ড। প্রথমদিনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ৪৯৮ রান সংগ্রহ করেছে বেন স্টোকসের দল। দুই ওপেনার জ্যাক ক্রলি (১২৪) ও বেন ডাকেটের (১৪০) সেঞ্চুরির পর ১৬৯ রানে অপরাজিত আছেন ওলি পোপ। যদিও ৪৪ বলে ৩৪ রান করে ফিরে যান রুট। তাতেই রেকর্ড বইয়ে নাম লেখান।

১৫৩টি টেস্ট খেলে মাইলফলকে পৌঁছেছেন রুট, যা টপকে গেছে কিংবদন্তি ব্যাটারদেরকেও। রুটের আগে এই রেকর্ডের মালিক ছিলেন সাউথ আফ্রিকার জ্যাক ক্যালিস, যিনি ১৩ হাজার রান পূর্ণ করেছিলেন ১৫৯ ম্যাচে। ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় (১৬০), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৬২) এবং ভারতেরই শচীন টেন্ডুলকার (১৬৩ ম্যাচ) ছিলেন তালিকায় রুটের আগে।

তবে ইনিংসের হিসাবে পিছিয়ে আছেন রুট। তিনি এই রান সংগ্রহ করেছেন ২৭৯ ইনিংসে, যেখানে শচীন টেন্ডুলকারের লেগেছিল ২৬৬ ইনিংস, আর জ্যাক ক্যালিসের ২৬৯ ইনিংস। তবুও এমন অসাধারণ কীর্তিতে রুট হয়ে গেছেন ইংল্যান্ডের ইতিহাসে প্রথম ব্যাটার, যিনি টেস্টে ১৩ হাজার রান ছুঁয়েছেন। টেস্ট ইতিহাসের পঞ্চম ব্যাটার হিসেবে ১৩ হাজার রান ছুঁলেন ৩৪ বর্ষী রুট।

২০১২ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল রুটের। সেই থেকে এক দশকেরও বেশি সময় ধরে ইংলিশদের ব্যাটিং লাইনআপের সবচেয়ে নির্ভরযোগ্য নাম হয়ে আছেন। অসাধারণ দক্ষতায় রুট গড়ে চলেছেন একের পর এক রেকর্ড।

Tags: ইংল্যান্ডজিম্বাবুয়েজো রুটলিড স্পোর্টসশচীন
Previous Post

যেখানে আব্বাস, সেখানেই বিয়ে!

Next Post

বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে পৌঁছেছে পাঁচ লাখের বেশি হজযাত্রী

Next Post
সৌদি আরবে হজযাত্রীদের ভিড়, পবিত্র কাবা শরিফের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে পৌঁছেছে পাঁচ লাখের বেশি হজযাত্রী

পঞ্চগড়ে মরিচ শুকানোর জন্য ধানের মাঠে পাতা ও মরিচের ঝুড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চগড়ে মরিচ চাষ করে আশানুরুপ দাম না পাওয়ায় হতাশ কৃষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT