চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাক-ইউনিসেফের যৌথ আয়োজনে ময়মনসিংহে জমজমাট উদ্যোক্তা মেলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:46 অপরাহ্ন 22, মে 2025
in বাংলাদেশ
A A
ময়মনসিংহে উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

উদীয়মান উদ্যোক্তাদের নানান পণ্য নিয়ে ময়মনসিংহ শহরে বসেছে দুদিনের ‘উদ্যোক্তা মেলা’। বৃহস্পতিবার (২২ মে) ও শুক্রবার (২৩ মে) শহরের জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে চলছে দুদিনের এই আয়োজন।

টেকসই জীবিকা ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ব্র্যাক ও ইউনিসেফ যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।

ময়মনসিংহে উদ্যোক্তা মেলার প্রবেশদ্বার, ব্র্যাক-ইউনিসেফের যৌথ আয়োজন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেলায় ৩০টি স্টলে ক্রেতারা আগ্রহ নিয়ে ঘুরে দেখছেন নানা পণ্য, চলছে কেনা-বেচা। এখানে বুটিক, হস্ত ও কুটির শিল্প পণ্য যেমন মিলছে, তেমনি ক্রেতারা আগ্রহ নিয়ে কিনছেন তৈরি পোশাক, পিঠা ও নানা ধরণের হাতের তৈরি খাবার, কেক, ইলেকট্রনিক সামগ্রিসহ নানা কিছু।

বৃহস্পতিবার ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান মেলা উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, আমাদের দেশে শিক্ষিত বেকারদের সংখ্যা বাড়ছে। সরকারি চাকরির প্রতি আমাদের রয়েছে বিশেষ মোহ, কিন্তু সে তুলনায় বেসরকারি চাকরি বা আত্মকর্মসংস্থানের মূল্যায়ন নেই। আমরা এই দৃ‌ষ্টিভঙ্গি বদলাতে চাই।

ময়মনসিংহে উদ্যোক্তা মেলায় বিক্রির জন্য পোশাক ও হস্তশিল্প. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিসেফ-এর শিক্ষা কর্মকর্তা সাব্বির আহমেদ এবং ব্র্যাকের জে এম সাইফুল ইসলাম। আমন্ত্রিত অতিথিরা মেলা ঘুরে দেখেন, কথা বলেন তরুণ উদ্যোক্তাদের সঙ্গে।

শুক্রবার মেলাটি শেষ হবে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম প্রিন্স।

উদ্যোক্তা মেলায় অংশগ্রহণকারীদের অধিকাংশই নারী ও যুবক, যারা ব্র্যাক ও ইউনিসেফের উদ্যোগে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। উদ্যোক্তারা সরাসরি ক্রেতাদের সামনে নিজেদের তৈরি নানা পণ্য ও হস্তশিল্প সামগ্রি বিক্রি ও প্রদর্শনের জন্য উপস্থাপন করেন। এর ফলে ভোক্তাদের সঙ্গে উৎপাদকের সরাসরি যোগাযোগের পাশাপাশি বৃহত্তর বাজারের সঙ্গে গুরুত্বপূর্ণ সংযোগ গড়ে তোলার সম্ভাবনা সৃষ্টি হবে বলে মেলার আয়োজকরা আশা করছেন।

ব্যবসায়ীরা মেলায় বিভিন্ন হস্তশিল্প দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এমপাওয়ারিং মোস্ট ডিসঅ্যাডভান্টেজড অ্যাডোলেসেন্ট, ইয়ুথ এন্ড ইয়াং উইমেন বাই ক্রিয়েটিং অ্যান ইকোসিস্টেম ফর অল্টারনেটিভ লার্নিং প্রোগ্রাম’ প্রকল্পের আওতায় আয়োজিত এই মেলায় অংশগ্রহণ করবেন ৩০ জনেরও বেশি উদীয়মান উদ্যোক্তা। সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত রয়েছে।

Tags: ইউনিসেফউদ্যোক্তা মেলাব্র্যাকময়মনসিংহ
Previous Post

ডিআরইউতে হামলা: সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

Next Post

বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন মাহফুজ আলম

Next Post
মাহফুজ আলম দুঃখ প্রকাশের সময় সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন মাহফুজ আলম

নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মজয়ন্তীতে নজরুল, জাতীয়ভাবে তিন দিনব্যাপী আয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT