চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি’— কারামুক্ত হয়ে ফারিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:18 অপরাহ্ন 20, মে 2025
in - টপ লিড নিউজ, বিনোদন
A A
ফারিয়া কারামুক্তির পর হাস্যোজ্জ্বল ছবি, বাংলার সংবাদপত্রের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বেরিয়ে আবেগঘন প্রতিক্রিয়ায় নিজের মনের অবস্থার কথা জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ফেসবুক বার্তায় ফারিয়া বলেন, “জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম।”

জামিনে মুক্তি পাওয়া ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে মুক্তি পান। কারাগার থেকে বেরিয়ে স্বজনদের সঙ্গে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি। এ সময় কারাগারের সামনে সাংবাদিকেরা অপেক্ষমাণ থাকলেও নুসরাত ফারিয়া কারও সঙ্গে কোনো কথা বলেননি।

পরে এক ফেসবুক পোস্টে নিজের মনের অবস্থার কথা লিখে জানান। কারামুক্তির পর ফেসবুকে তিনি বলেন, “এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন, সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ— যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন— তাদের এই সাপোর্ট ও ভালোবাসা আমি আজীবন মনে রাখবো।”

তিনি আরও বলেন, “আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদেরকে— তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।”

রবিবার সকালে থাইল্যান্ড সফরে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

জানা যায়, গত মার্চ মাসে এনামুল হক নামের এক ব্যক্তি ঢাকার একটি আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে নুসরাত ফারিয়াসহ আরও কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্বও রয়েছেন।

Tags: কারাগারকারামুক্তনায়িকানুসরাত ফারিয়ালিড বিনোদন
Previous Post

বৃষ্টিতে ভিজেও বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টসকর্মীদের বিক্ষোভ

Next Post

বন্ধুত্বে চিড়, পরেশ রাওয়ালের বিরুদ্ধে অক্ষয়ের মামলা?

Next Post
পরেশ রাওয়াল ও অক্ষয় কুমার সিনেমার দৃশ্য, দুই তারকার মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্ধুত্বে চিড়, পরেশ রাওয়ালের বিরুদ্ধে অক্ষয়ের মামলা?

টার্কিশ এয়ারলাইন্সের বিমানের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় টার্কিশ এয়ারলাইন্সের বিমানের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT