চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বালি ও মাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছেছে: পরিবেশ উপদেষ্টা

আবুসালেহ ফাত্তাহ by আবুসালেহ ফাত্তাহ
7:05 অপরাহ্ন 19, মে 2025
in - সেমি লিড, পরিবেশ, রাজশাহী
A A
পরিবেশ উপদেষ্টা পরিবেশের ক্ষতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সারাদেশে বালি ও মাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছেছে। এই অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে ১০ দফা স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ (১৯ মে) সোমবার রাজশাহীর চারঘাট উপজেলার বড়াল নদের উৎসমুখ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। সম্প্রতি এই স্থান থেকে ইজারা ছাড়া স্থানীয় বিএনপি নেতারা মাটি ও বালি উত্তোলন করছিলেন বলে অভিযোগ উঠে, যার ফলে বাংলাদেশ পুলিশ একাডেমি, উপজেলা কমপ্লেক্সসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মুখে পড়ে।

উৎসমুখ পরিদর্শনে এসে রিজওয়ানা হাসান বলেন, এক সময়ের প্রমত্তা বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। ভরাট হয়ে যাওয়া নদীর ১৮ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে এবং মুখে নির্মিত স্লুইসগেট অপসারণ করা হবে।

তিনি জানান, পদ্মা নদীতে পানি প্রবাহ কমে যাওয়ায় বড়ালেও প্রভাব পড়েছে। ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তির নবায়ন ও পদ্মার ন্যায্য পানির হিস্যা আদায়ের বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে।

রিজওয়ানা হাসান আরও বলেন, পানি উন্নয়ন বোর্ড একসময় একচ্ছত্র ক্ষমতায় থাকলেও এখন সমন্বিত পরিকল্পনার প্রয়োজন। নদী রক্ষা কমিশন, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যৌথ প্রচেষ্টায় কম খরচে কার্যকর প্রকল্প গ্রহণ করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, অন্তত নদীর মোহনার পুনঃখনন ও স্লুইসগেট অপসারণ কাজ যেন দেখে যেতে পারি এবং ভবিষ্যতের জন্য একটি সুপরিকল্পিত রূপরেখা রেখে যেতে পারি।

Tags: পরিবেশ উপদেষ্টা
Previous Post

যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠাতে ৫% কর, ট্রাম্প প্রশাসনের নতুন আইন

Next Post

একটি দলের প্রতিনিধি যারা সরকারে আছে, তাদের পদত‍্যাগ করতে হবে: ইশরাক

Next Post
সৌন্দর্য্যপূর্ণ ব্যক্তির ছবি, sunglasses পরা, গার্ডেন ব্যাকগ্রাউন্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি দলের প্রতিনিধি যারা সরকারে আছে, তাদের পদত‍্যাগ করতে হবে: ইশরাক

নেতাকর্মীদের সাথে বিএনপি নেতা গায়ের জোরে আন্দোলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে বিএনপি: উপদেষ্টা আসিফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT