চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়োজাহাজের চাকা খুলে পড়ার ঘটনা নিয়ে যা বলছে বিমান কর্তৃপক্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:28 অপরাহ্ন 19, মে 2025
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের উড়োজাহাজ উড্ডয়নের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকা খুলে পড়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছে বিমান কর্তৃপক্ষ।

“বিয়ারিং কাজ না করার” কারণে ওই ঘটনা ঘটে বলে সোমবার (১৯ মে) এক বিবৃতিতে জানিয়েছে বিমান বাংলাদেশ। তবে ঠিক কী কারণে বিয়ারিং কাজ করলো না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

বলা হয়েছে, বিয়ারিং ফেইলিওরের সঠিক কারণ তদন্ত কমিটির রিপোর্ট প্রদানের পর জানা যাবে।

চাকা খুলে পড়ার ঘটনা তদন্তে ইতোমধ্যে দুইটি আলাদা কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ। এছাড়া উড়োজাহাজটির প্রস্তুতকারী কানাডার ডি-হেভিল্যান্ড এয়ারক্রাফট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে কারিগরি টিম পাঠানোর অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

উল্লেখ্য যে, গত ১৬ মে দুপুরে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণ পরেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৪৩৬’ ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারের পাশের একটি চাকা খুলে মাটিতে আছড়ে পড়ে।

ফ্লাইটটিতে তখন ৭১ জন যাত্রী এবং দুইজন ক্রু ছিলেন। পরে অবশ্য বড় কোনো দুর্ঘটনা ছাড়াই বিমানটি ঢাকায় অবতরণ করতে সক্ষম হয়। অন্যদিকে, বিমানের খুলে পড়া চাকাটি কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।

Tags: বিমানবিমান বাংলাদেশ
Previous Post

অনন্য রেকর্ড গড়ে এভারেস্ট জয় করলেন একরামুল হাসান শাকিল

Next Post

আমিরাত সফরে একটি টি-টুয়েন্টি বাড়ল বাংলাদেশের

Next Post
বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটিং করছে, উইকেটের পাশে ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিরাত সফরে একটি টি-টুয়েন্টি বাড়ল বাংলাদেশের

মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'ভারতের আধিপত্যবাদী রাষ্ট্রনীতিকে আমরা জাতির শত্রু মনে করি'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT