চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের ‘অভিষেক’, গুজরাটের কাছে হারল দিল্লি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 অপরাহ্ন 18, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজ বল হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল চলতি মৌসুমের শেষদিকে এসেই ডাক দিল্লি ক্যাপিটালসে ডাক পান মোস্তাফিজুর রহমান। গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামে টাইগার পেসার। তবে চলতি মৌসুমে অভিষেকটা রাঙানো হল না তার। সাই সুদর্শন ও শুভমন গিলের অপ্রতিরোধ্য ২০৫ রানের জুটিতে ১০ উইকেটে পরাজয় দেখেছে দিল্লি।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে স্বাগতিক দল। নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ১৯৯ রানের সংগ্রহ গড়ে অক্ষর প্যাটেলের দল। জবাবে নেমে ৬ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে গুজরাট। জয়ে ১৮ পয়েন্ট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসকে ঠেলে শীর্ষে উঠেছে গুজরাট। আর ১৩ পয়েন্ট নিয়ে পাঁচে আছে দিল্লি।

আগে ব্যাটে নামা দিল্লি ব্যাটার দারুণ করেছেন। ১৪টি চার ও ৪টি ছক্কায় ৬৫ বলে ১১২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। এছাড়া অভিষেক পোরেল ১৯ বলে ৩০, অক্ষর প্যাটেল ১৬ বলে ২৫ এবং ত্রিস্তান স্টাবস ১০ বলে ২১ রান করেন।

গুজরাটের হয়ে একটি করে উইকেট নেন আরশাদ খান, প্রষিধ কৃষ্ণা ও সাই কিশোর।

জবাবে নেমে গুজরাটকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার সাই সুদর্শন ও শুভমন গিল। তাদের তাণ্ডব চালানো ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় গুজরাট। ১২টি চার ও ৪টি ছক্কায় ৬১ বলে ১০৮ রান করেন সুদর্শন, গিল করেন ৫৩ বলে ৯৩ রান। ছিল তিনটি চার ও ৭টি ছক্কার মার।

চলতি মৌসুমে আইপিএল অভিষেকে দিল্লির জার্সিতে মোস্তাফিজ ৩ ওভার বল করেছেন। যার মধ্যে পাঁচটি ডট আদায় করেছেন। তিনটি চার হজম করে দিয়েছেন ২৪ রান। দিল্লি বোলারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমিতে (৮) বল করেছেন টাইগার পেসার।

Tags: আইপিএলগুজরাটদিল্লিমোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

সাবেক সেনাসদস্যদের বিক্ষোভ নিয়ে যা জানালো আইএসপিআর

Next Post

শিরোপা নিশ্চিতের পরের ম্যাচেই হার বার্সার, সেভিয়াকে হারাল রিয়াল

Next Post
দুটি ফুটবল খেলোয়াড় বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপা নিশ্চিতের পরের ম্যাচেই হার বার্সার, সেভিয়াকে হারাল রিয়াল

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের অভিষেক, পেশোয়ারকে হারিয়ে প্লে-অফে লাহোর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT