চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেঘনায় ভেসে উঠছে ঝাকে ঝাকে মরা মাছ

মোরশেদ আলম by মোরশেদ আলম
9:14 পূর্বাহ্ন 18, মে 2025
in - টপ লিড নিউজ, চাঁদপুর, জনপদ
A A
মেঘনায় মৃত মাছের ঝাঁক ভেসে উঠছে, পরিবেশের ক্ষতি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর বিভিন্ন কল-কারখানার বজ্র অবাধে নদীতে ফেলায় দূষণের শিকার হচ্ছে চাঁদপুরের মেঘনা নদী। এতে নির্বিচারে মারা পড়ছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ।

স্থানীয়দের অভিযোগ, এসব মরা মাছের প্রভাবে দূষিত হচ্ছে পানি, পচা মাছের দুর্গন্ধে নষ্ট হচ্ছে আশেপাশের পরিবেশ। পাশাপাশি ভবিষ্যতে জীবিকা হারানোর ভয়ে স্থানীয়রা জেলেরা। তাই নদী রক্ষায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি সকলের।

সরেজমিনে দেখা যায়, শনিবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী, ষাটনলসহ কয়েকটি এলাকার মেঘনা নদীতে ভেসে উঠে লাখ লাখ দেশীয় প্রজাতির মাছ। যার মধ্যে ছিল বাইলা, চিংড়ি, চেউয়া, পোয়া, বেলে, এমনি ইলিশের পোনা জাটকা। নদীর তীরে পড়ে থাকা এসব মাছ পচে, গলে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। এতে পরিবেশ বিপর্যয়ের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আর দুগন্ধের পাশাপাশি কালচে বর্ণ ধারণ করে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে নদীর পানি। এতে শঙ্কিত স্থানীয়রা। গেল কয়েকমাস আগেও একই স্থানে দেখা গেছে এমন চিত্র।

স্থানীয়রা বলছেন, প্রতিবছর একবার এমন পরিস্থিতি দেখা গেলেও এবছর মাছ মরার প্রকোপ বেশি। নদী দূষণ রোধ, স্থানীয় মৎস্যজীবীদের জীবিকা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এখনি সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সকলের।

জানা যায়, গেল কয়েক মাস আগে একই পরিস্থিতি দেখা দিলে নদীর পানি সংগ্রহ ও ৮ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে পরিবেশ অধিদপ্তর। ইতিমধ্যে পানির গুনাগুন মান পরীক্ষা নিরীক্ষা শেষে হয়েছে। যেখানে পানিতে অক্সিজেনের মাত্রা ৪.৫ থাকার কথা সেখানে মেঘনার ওই অঞ্চলগুলোতে রয়েছে ২ এর নীচে। কোথাও কোথাও অক্সিজেনের মাত্রা নেমে এসেছে ১ এর নীচে। এতেই মারা যাচ্ছে দেশীয় প্রজাতির এসব মাছ। এমনটাই জানান জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান।

অন্যদিকে নদীর পানি দূষণে এখনই পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে এর প্রকোপ আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tags: মেঘনা
Previous Post

ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে হারাল বাংলাদেশ

Next Post

তারুণ্যের ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনায় বিএনপি’র সমাবেশ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তারুণ্যের ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনায় বিএনপি’র সমাবেশ

বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস ব্যাটিং করছেন, বিপরীতে উইকেটরক্ষক ও ফিল্ডার।. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ে শুরুর পরও লিটনের কণ্ঠে ‘হতাশা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT