চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যায় বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:46 অপরাহ্ন 14, মে 2025
in - সেমি লিড, আদালত
A A
ন্যায় বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইডের ভূমিকা নিয়ে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষ্যে “ন্যায় বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইডের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে “সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি” আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এই অনুষ্ঠান থেকে বিচারপ্রার্থীদের জন্য ৬৪ জেলার আদালতে হেল্পলাইন সেবার উদ্বোধন করেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি বলেন, দেশের সকল নাগরিকের বিচার সেবায় অভিগম্যতা এবং বিচার সংক্রান্ত অবাদ তথ্য প্রবাহ নিশ্চিত করণের লক্ষ্যে দেশের সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সঙ্গে সকল নাগরিকের বিচারিক সেবাপ্রাপ্তিতে প্রতিবন্ধকতা ও নানাবিধ অনিয়ম দূরীকরণের উদ্দেশ্যে দেশের ৬৪ জেলায় ও আটটি মহানগর এলাকায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আদলে হেল্পলাইন চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের বিভিন্ন ট্রাইব্যুনাল ও বিশেষ জজ, বিভাগীয় বিশেষ জজ আদালতসমূহকে ধাপে ধাপে হেল্পলাইনের আওতাভূক্ত করা হবে।

আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি মো: আশফাকুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আজাদ সুবহানী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক। আর শুভেচ্ছা বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট এ এম জামিউল হক(ফয়সাল)

আজকের অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীবৃন্দ এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: লিগ্যাল এইডসুপ্রিম কোর্ট
Previous Post

আওয়ামী লীগ সরকারের করা চুক্তিতে দেশে ফিরিয়ে আনা সম্ভব শেখ হাসিনাকে

Next Post

সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী

Next Post
বাংলাদেশ সেনাবাহিনীর লোগো, দুইটি তরোয়াল ও লোটাস ফুলের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী

বাংলাদেশ ক্রিকেটার খালেদ হাসান ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পেসার খালেদ-বিজয়ে ভর করে ভালো অবস্থানে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT