চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন সিজনে সেই পুরনো চেহারা— নেটিজেনদের উচ্ছ্বাস

এলো ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ এর ফার্স্ট লুক পোস্টার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 অপরাহ্ন 14, মে 2025
in বিনোদন
A A
নেটিজেনদের উচ্ছ্বাসের সাথে নতুন সিজনের পুরনো চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন শুরু হতে যাচ্ছে। প্রায় আড়াই বছর পর আলোচিত এই ধারাবাহিকের নতুন সিজন শুরু হওয়ায় দর্শকরা ভীষণ খুশি। এরই মধ্যে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। শিগগিরই মুক্তি পাবে নতুন সিজন।

এদিকে, বুধবার বিকেলে প্রকাশিত হলো এই ধারাবাহিকের প্রথম লুক, পোস্টার। ফার্স্ট লুকে যথারীতি শিমুল, পলাশ ওরফে কাবিলা, মারজুক রাসেল ওরফে পাশা ভাই, চাষী আলম ওরফে হাবু ভাইকে দেখা গেল।

ফার্স্ট লুক প্রকাশের সঙ্গে সঙ্গে ব্যাচেলর পয়েন্ট নাটকের হাজারও দর্শক সোশ্যাল মিডিয়াতে উচ্ছ্বাস প্রকাশ করে মন্তব্য করেছেন। তারা জানতে চাইছেন, কবে থেকে আসবে নতুন সিজন?

পরিচালক অমি আগেই জানিয়েছেন, বর্তমানে শুটিং করছেন। বড় আয়োজনে নির্মিত এই নাটকটি শিগগির প্রচারে আসবে যা দর্শকদের জানিয়ে দেয়া হবে।

কিন্তু সিজন-৫ এত দেরি করে শুরু হতে যাচ্ছে কেন? এর উত্তরে কাজল আরেফিন অমি বলেন, ‘দেখেন, আমি একটা সিজন শেষ করার পর সাথে সাথেই চাইলে নতুন সিজন শুরু করতে পারি। কিন্তু তাতে কোনো বৈচিত্র্যতা থাকবে না। প্রতিটি সিজনে আমি নতুন স্বাদ দেওয়ার চেষ্টা করি দর্শকদের। এ জন্য পড়াশোনা, ভাবনা ও বিশ্লেষণ করি।

এরই মধ্যে প্রডাকশন হাউস বুব ফিল্মসের ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। যেখানে ‘ব্যাচেলর পয়েন্ট’সংক্রান্ত সব কিছুই পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্মাতা অমি। নতুন এই সিজনের টিভি পার্টনার থাকছে চ্যানেল আই।

Tags: অমিচ্যানেল আইনেটিজেনপলাশব্যাচেলর পয়েন্টমারজুকলিড বিনোদনসিজন-৫
Previous Post

সাম্য হত্যার প্রতিবাদে ইবি ছাত্রদলের প্রতিবাদ

Next Post

প্রধান বিচারপতির বাসভবনের সামনে জবি শিক্ষার্থীদের অবস্থান

Next Post
জবি শিক্ষার্থীরা প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতির বাসভবনের সামনে জবি শিক্ষার্থীদের অবস্থান

ট্রাম্প ও সিরিয়ার প্রতিনিধি সাক্ষাৎকারে হাত মিলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে সিরিয়াকে আহ্বান ট্রাম্পের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT