চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিখ্যাত রয়্যাল অ্যালবার্ট হলে ‘আরআরআর’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 12, মে 2025
in বিনোদন
A A
বিশাল কনসার্ট হলে দর্শকদের ভিড়, বড় পর্দায় সিনেমার দৃশ্য দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রবিবার (১১ মে) লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে স্পেশ্যাল স্ক্রিনিং হয় ‘আরআরআর’র। এই আয়োজনে উপস্থিত ছিলেন ছবির পরিচালক এসএস রাজামৌলি ও দুই প্রধান অভিনেতা জুনিয়র এনটিআর ও রামচরণ।

পরিপূর্ণ প্রেক্ষাগৃহের ছবি পোস্ট করে ‘আরআরআর’-এর টিম এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘ইতিহাস! আবার একবার।’

লন্ডনের শিল্প, সাহিত্য আর সংস্কৃতিচর্চার পীঠস্থান বলা হয় ‘রয়্যাল অ্যালবার্ট হল’কে। ইংল্যান্ডের লন্ডন নগরীর সাউথ কেনসিংটন এলাকায় অবস্থিত বিশ্বখ্যাত রয়্যাল অ্যালবার্ট হলে পরিবেশনার জন্য উন্মুখ হয়ে থাকেন তাবত দুনিয়ার শিল্পীরা। ৩৬০ ডিগ্রি গোলাকার বিশাল গম্বুজের মতো এই মিলনায়তনের তিন দিকে দর্শকসারি। একদিকে মঞ্চ।

স্ক্রিনিংয়ের খবর সোশ্যাল মিডিয়ায় আগেই জানিয়েছিল ‘আরআরআর’-এর টিম। তাদের পোস্টে লেখা ছিল, ‘লন্ডন… আমরা এসে গেছি। আরো একবার ‘আরআরআর’ থাকছে আপনাদের মাঝে। এমন স্ক্রিনিং আগে দেখেননি। থাকছে রয়্যাল ফিলহারমোনিক অর্কেস্ট্রা। আমাদের সঙ্গে জুড়ে যান। ১১ মে, রবিবার ভারতের এই এপিক ড্রামা দেখুন মিউজিক্যাল সেলিব্রেশনের সঙ্গে।’

আগেই ইতিহাস তৈরি করেছে ‘আরআরআর’। প্রথম ভারতীয় ছবি হিসেবে সেরা মৌলিক গানের জন্য পেয়েছে অস্কার। সেই গানটি হলো ‘নাটু নাটু’। বিভিন্ন গ্লোবাল প্ল্যাটফর্মে প্রশংসিতও হয়েছে। পেয়েছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসও।

‘নাটু নাটু’ গানটি আরও অনেক ভারতীয় ভাষায় তৈরি হয়েছে। হিন্দিতে নাম পাল্টে হয়েছে ‘নাচো নাচো’। তামিলে ‘নাটু নাটু’, কন্নড়ে ‘হালি নাটু’, মালায়ালি ভাষায় ‘কারিন্থোল’।

দুই তেলেগু স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে ‘আরআরআর’-এর কাহিনি লেখা হয়। সেই দুই সংগ্রামীর নাম আল্লুরি সীতারামা রাজু ও কোমারাম ভীম। রামচরণ ও জুনিয়র এনটিআরকে দেখা যায় সেই দুটি চরিত্রে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আলিয়া ভাট, অজয় দেবগণ ও শ্রিয়া সরণও।

Tags: আরআরআরজুনিয়র এনটিআরবিশেষ প্রদর্শনীরামচরণলন্ডন
Previous Post

অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান, হাসপাতালে ভর্তি বিশাল

Next Post

চলচ্চিত্র আন্দোলনের জন্য সরকারি সহায়তা বাড়ানোর আহ্বান

Next Post
চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সম্মেলনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র আন্দোলনের জন্য সরকারি সহায়তা বাড়ানোর আহ্বান

সেতু উপদেষ্টার বৈঠকে বক্তা, অন্যান্য সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে সড়ক ও রেলপথে বিশেষ ব্যবস্থা: সেতু উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT