চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার মা দিবস পালন করেছেন বলিউডের যেসব মায়েরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:17 অপরাহ্ন 11, মে 2025
in বিনোদন
A A
বলিউডের মায়েরা প্রথমবার মা দিবস উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাতৃত্ব মানেই এক নতুন যাত্রা। আর জীবনের সেই নতুন অধ্যায়ের প্রথম মা দিবস যেন অনেক বেশি আবেগঘন এবং অনেক বেশি বিশেষ। রবিবার (১১ মে) প্রথমবারের মতো মা দিবস পালন করবেন বলিউডের একাধিক অভিনেত্রী, যারা সদ্য সন্তানকে জন্ম দিয়েছেন। কেউ মেয়ে, কেউ ছেলে, কেউ আবার দীর্ঘ দিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন। তাদের ব্যক্তিগত এই যাত্রা হয়ে উঠেছে জাতীয় আগ্রহের বিষয়। দেখে নেওয়া যাক, বলিউডের সেই নতুন মায়েদের যাদের কাছে এ বছরের মাতৃ দিবস এক অবিস্মরণীয় দিন হয়ে থাকছে।

মেয়ে ‘দুয়া’-র সঙ্গে দীপিকা
২০২৪ সালে কন্যা সন্তান ‘দুয়া’-র জন্ম দেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। নামের মধ্যেই লুকিয়ে ভালবাসা ‘দুয়া’র মানে হল প্রার্থনা। দীপিকার মতে, এই নামই তাদের জীবনে মেয়ের গুরুত্ব বোঝায়। প্রথম সন্তান আসার পর থেকেই এক অন্য দীপিকাকে দেখছেন রণবীর। তার কথায়, “মাতৃত্ব দীপিকার জীবনের সবচেয়ে সুন্দর রূপ।”

‘ইভারাহ’-কে নিয়ে আথিয়া
২০২৫ সালের মার্চ মাসে আথিয়া শেঠি ও কেএল রাহুলের জীবনে এসেছে কন্যা ইভারাহ। নামের অর্থ ঈশ্বরের উপহার। আথিয়ার বাবা সুনীল শেঠি মতে, “নাতনিকে কোলে নেওয়ার পর আর কিছুই গুরুত্বপূর্ণ মনে হয়নি।” আথিয়া এখন মাতৃত্বের একেবারে শুরুতেই। এই প্রথম মা দিবস চার প্রজন্মের সঙ্গে কাটাবেন তিনি তার মেয়ে, মা, এবং ঠাকুমাকে নিয়ে।

‘লারা’-র সঙ্গে নাতাশা
২০২৪ সালের জুনে কন্যাসন্তান ‘লারা’-র মা হয়েছেন বরুণ ধবনের স্ত্রী নাতাশা দালাল। বরুণ বলেছেন, “নতাশা সত্যিকারের সুপারহিরো। মাতৃত্ব ওর মধ্যে এক নতুন শক্তি জাগিয়েছে।” নাতাশা সাধারণত প্রচারের আড়ালে থাকেন। তবে এবার প্রথম মাতৃ দিবসে তিনিও থাকবেন আলোচনার কেন্দ্রে।

‘জুনেইরা’-র সঙ্গে রিচা চাড্ডা
২০২৪ সালের জুনে মেয়ে জুনেইরার জন্ম দিয়েছেন রিচা চাড্ডা ও আলি ফজল। রিচা বলেছেন, “এখন সবকিছু মেয়ের সময় অনুযায়ী চলে। ও-ই আমাদের বস।” কঠিন মুহূর্ত এলেও রিচার বিশ্বাস, “সব শক্তি নারীর মধ্যেই নিহিত।” অভিনয়ের বাইরে বাস্তব জীবনের এই অনুভব তাঁকে আরও পরিণত করেছে।

‘বেদাবিদ’-কে নিয়ে ইয়ামি গৌতম
২০২৪ সালের মে মাসে ছেলে ‘বেদাবিদ’-কে জন্ম দিয়েছেন ইয়ামি গৌতম। স্বামী আদিত্য ধরের সঙ্গে নতুন অধ্যায়ের শুরু হয়েছে তার। ইয়ামি বলেন, “মাতৃত্ব ঈশ্বরের সেরা সৃষ্টি। সন্তানকে কোলে নেওয়ার মুহূর্তেই আমার মানসিকতা বদলে গিয়েছিল।” প্রথম মাতৃ দিবসে ছেলের সঙ্গে কাটাবেন বিশেষ সময়।

Tags: আথিয়া শেঠিআলি ফজলইয়ামি গৌতমদীপিকা পাড়ুকোননাতাশা দালালবলিউডমা দিবসরিচা চাড্ডা
Previous Post

সৌদিতে লাখো প্রবাসীকে গানে মাতালেন নগর বাউল জেমস

Next Post

‘আর যুদ্ধ নয়’, প্রথম ভাষণে পোপ লিও’র আহ্বান

Next Post
পোপ লিওর শান্তিপূর্ণ ভাষণ, শান্তি ও মানবতার বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আর যুদ্ধ নয়’, প্রথম ভাষণে পোপ লিও'র আহ্বান

বার্সেলোনা ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে, দর্শকদের ভিড়ে ভরা স্টেডিয়াম. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপের হ্যাটট্রিক, ৭ গোলের রোমাঞ্চে জিতে শিরোপার খুব কাছে বার্সা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT