চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপের হ্যাটট্রিক, ৭ গোলের রোমাঞ্চে জিতে শিরোপার খুব কাছে বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:27 অপরাহ্ন 11, মে 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে, দর্শকদের ভিড়ে ভরা স্টেডিয়াম. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা-রিয়ালের এল ক্ল্যাসিকোয় শুরুর ১৫ মিনিট ছিল মাদ্রিদের। এসময় কাইলিয়ান এমবাপে করেন দুই গোল। দুই গোলে পিছিয়ে যাওয়ার পরের আধাঘণ্টায় ঝড় তোলে বার্সা। প্রথমার্ধে তারা করে ৪ গোল। পরে এমবাপে হ্যাটট্রিক করলেও হার এড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ। ৭ গোলের রোমাঞ্চের মহারণে ৪-৩ ব্যবধানে শেষ হাসি হেসে কাতালুনিয়ানরা লিগ শিরোপার একেবারে কাছে পৌঁছে গেছে।

জয়ে রিয়াল মাদ্রিদ থেকে ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। ৩৫ রাউন্ড শেষে টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৮২, সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৫।

ম্যাচে প্রথম দুই গোল করে দারুণ এক রেকর্ডের মালিক হয়েছেন এমবাপে। রিয়ালে যোগ দিয়ে প্রথম মৌসুমে সর্বোচ্চ গোলদাতা এখন ফরাসি তারকা, ভেঙেছেন ইভান জামোরানোর ৩৭ গোলের রেকর্ড। ১৯৯২-৯৩ মৌসুমে রিয়ালে যোগ দিয়ে জামোরানো ৪৫ ম্যাচে গোল করেছিলেন ৩৭টি, এমবাপে ৫২ ম্যাচে করলেন ৩৯টি।

ন্যু ক্যাম্পে শুরু থেকে বার্সেলোনাকে চেপে ধরেছিল রিয়াল মাদ্রিদ। সাফল্য আসতে খুব বেশি দেরি হয়নি কার্লো আনচেলত্তির শিষ্যদের। ডি-বক্সে কাইলিয়ান এমবাপেকে ফাউল করেন বার্সা ডিফেন্ডার কিউবার্সি। পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে ১-০তে এগিয়ে দেন এমবাপে।

১৪ মিনিটের সময় আবারও গোল করেন এমবাপে। রিয়ালের বক্সের কাছে লামিন ইয়ামালকে ফেলে দিলেও ফাউল ধরেননি রেফারি, কাউন্টার অ্যাটাক থেকে গোল করে রিয়ালকে ২-০তে এগিয়ে দেন ফরাসিদের বিশ্বকাপজয়ী তারকা।

দুই গোল পিছিয়ে পড়েও দমে যায়নি হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। আক্রমণের পর আক্রমণে থিবো কোর্ত্তয়াকে পর্যদস্তু করে ফেলে বার্সেলোনা। তার সুফল হিসেবে গোল আসে ১৯ মিনিটে। এরিক গার্সিয়া গোল করলে ম্যাচের ব্যবধান দাঁড়ায় ২-১।

এমবাপে গোলের জন্য দৌড়াচ্ছেন, প্রতিপক্ষের খেলোয়াড় নিচে পড়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সাকে সমতায় ফেরাতে খুব একটা সময় নেননি লামিন ইয়ামাল। ৩২ মিনিটে ইয়ামালের বাঁকানো শটে কোর্ত্তয়াকে ফাঁকি দিয়ে বল জালে জড়ায়, ২-২ সমতায় ফেরে বার্সেলোনা। দুই মিনিট পর ম্যাচের আরও চমক। রিয়াল ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে যান রাফিনহা, বাঁ-পায়ের জোরাল শটে বল জালে জড়াতে ভুল করেননি ব্রাজিলিয়ান। ম্যাচের প্রথম ৩৪ মিনিটে স্কোরলাইন দাঁড়ায় ৩-২ গোলে।

৪২ মিনিটে ম্যাচের আরও নাটক বাকি ছিল। কাউন্টার অ্যাটাকে বার্সেলোনার ডি-বক্সে বল পান এমবাপে, ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ফাউলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। অফসাইডের কারণে বাতিল হয় পেনাল্টির সেই সিদ্ধান্ত। দুই মিনিট পর লুকাস ভাসকুয়েজের ভুলে বল পান রাফিনহা, পাস দেন ফেররান তরেসের দিকে, ব্যাক পাসে বল নিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা। ম্যাচে বার্সেলোনা এগিয়ে যায় ৪-২ গোলে।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ফুটবল ম্যাচে খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরতি থেকে ফিরে আরেকটি গোল করেন ইয়ামাল। অফসাইতে তা বাতিল হয়ে যায়। লামিন ইয়ামালের আরও একটি চেষ্টা রুখে দেন বেলজিয়ান গোলকিপার কোর্ত্তয়া। ৭০ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্টে রিয়ালের তৃতীয় এবং নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে।

কিছু সময় পর ইয়ামালের বাড়ানো বলের সহজ সুযোগ থেকে গোল করতে পারেননি রাফিনহা। ৭৮ মিনিটে ফেররান তরেসের নেয়া শট শুয়ামেনির হাতে লাগে। রেফারি দীর্ঘসময় নিয়ে ভিডিও দেখার পরও পেনাল্টি না দিলে হতাশ হয় বার্সা।

বদলি হিসেবে নেমে ফেরমিন লোপেজ গোল করেছিলেন শেষদিকে। যোগ করা ছয় মিনিটের পাঁচ মিনিটের সময় ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট নেন তিনি। কোর্ত্তয়াকে ফাঁকি দিলেও রেফারি ভিএআর দেখে বার্সার গোলটি বাতিল করেন। পরের মিনিটে রাফিনহা হ্যাটট্রিক করার আরেকটি সুযোগ পেয়ে বল বারের বাইরে দিয়ে মারেন। এরপর রেফারি শেষ বাঁশি বাজালে জয়ের আনন্দে মেতে ওঠে বার্সেলোনা।

Tags: ইয়ামালএমবাপেবার্সেলোনারাফিনহারিয়াললিড স্পোর্টস
Previous Post

‘আর যুদ্ধ নয়’, প্রথম ভাষণে পোপ লিও’র আহ্বান

Next Post

শুটিং সেটে দুর্ঘটনায় আহত তটিনী

Next Post
শুটিং সেটে আহত তটিনী, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিং সেটে দুর্ঘটনায় আহত তটিনী

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে, আইসিসি ভবনের সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT