চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডালাসে ‘বরবাদ’ দেখে যা বললো মিশার দুই ছেলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:30 অপরাহ্ন 05, মে 2025
in বিনোদন
A A
ডালাসে ‘বরবাদ’ দেখছেন মিশার দুই ছেলে, ছবি দুটি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রী ও সন্তানদের নিয়ে এখন বছরের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রের ডালাসে থাকেন ঢাকাই সিনেমার অন্যতম দাপুটে অভিনেতা মিশা সওদাগর। তাই বলে সিনেমা থেকে বিরতি নিয়েছেন, এমনটা নয়। নিয়মিত অভিনয় চালিয়ে যাচ্ছেন! খল অভিনেতা হিসেবে এখনো তিনি তালিকার সবার উপরে! সবশেষ ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত ছবি ‘বরবাদ’-এও দেখা গেছে তাকে।

প্রথমবারে মতো সিনেমায় শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছেন মিশা। এমন চ্যালেঞ্জিং চরিত্রটি করেও তুমুল প্রশংসা পাচ্ছেন দর্শকের। বর্তমানে এই অভিনেতা স্ত্রী সন্তান নিয়ে আছেন আমেরিকার ডালাস শহরে। সদ্যই সেখানে মুক্তি পেয়েছে ‘বরবাদ’। সপরিবারে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখলেন এই তারকা।

একটি ভিডিওতে দেখা যায়, ‘বরবাদ’ দেখে বের হয়ে ক্যামেরার মুখোমুখি হন মিশা। এসময় অভিনেতা তার দুই ছেলেকে ডেকে এনে ‘বরবাদ’ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইছেন।

এরমধ্যে ছোট ছেলে ওয়াইশ কার্নি হাসান বলেন, ‘বরবাদ’ দেখে একদমই মনে হয়নি যে এটি বাংলাদেশের ছবি। স্পেশালি আমাদের নায়ক শাকিব খানকে খুবই ভালো লেগেছে, আমার বাবার অভিনয়ও দারুণ লেগেছে।

বড়ছেলে হাসান মোহম্মদ ওয়ালিদ বলেন,‘বরবাদ’-এর জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছি। নিউ ইয়র্কের পর অবশেষে ডালাসে এসেছে। এতোদিন অপেক্ষার পর আজকে ‘বরবাদ’ দেখে মোর দ্যান সেটিসফাইড! কিছুদিন আগে শাকিব আঙ্কেলের আরেকটা ছবি আসছিলো, ‘তুফান’- ওইটাও ফ্যান্টাস্টিক। কিন্তু ‘বরবাদ’ আরো দারুণ। সবাইকে বলি, ‘বরবাদ’ হলে এসে দেখুন।

এসময় ওয়ালিদ বলেন, এটা সব শ্রেণির দর্শকের ছবি। ইন্টেলেকচুয়াল থেকে শুরু করে যারা কলেজপড়ুয়া- বলতে গেলে এটি আমজনতার ছবি। বাংলাদেশি ফিল্ম, কিন্তু পুরোপুরি আমেরিকান স্ট্যান্ডার্ড!

পরে সিনেমাটি নিয়ে কথা বলেন মিশা। তিনি বলেন, যে কোনো ছবির পৃষ্টপোষকতা খুব দরকার। আর পৃষ্টপোষক হচ্ছেন দর্শক। নিজে দেখবেন, এবং অন্যকে দেখতে উৎসাহিত করবেন। তবেই এরকম বড় আয়োজনের ছবি বেশী বেশী আসবে। প্রযোজক লগ্নী করতে ভরসা পাবে।

এক মাস ধরে দেশে বিদেশের প্রেক্ষাগৃহে দর্শকের ঢল দেখে উচ্ছ্বসিত অভিনেতা মিশা। সিনেমায় তাকে দেখা গেছে শাকিব খানের বাবার চরিত্রে। ছবিটি সব মহলে ভালোবাসা পাওয়ায় এই অভিনেতা বলেন, আমি আগেও বলেছি, বরবাদ বাংলাদেশি ছবি, কিন্তু এটি তৈরী করা হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড-এ। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটি সিনেমা করতে হলে প্রচুর টাকার প্রয়োজন হয়। বিজিএম করতে হয় স্ট্রংলি, সাউন্ড করতে হয়; আমরা পুনেতে গিয়ে শুটিং করেছি পাহাড়ের উপর। সিনেমায় আমার যেটা বাসা, সেটা বিজয় মালিয়ার বাংলো! এরকম বিভিন্ন দারুণ লোকেশন প্রয়োজন। যে কাপে আমি চা খেয়েছি, সেটার দাম হলো ২০ হাজার রুপি! যে পরিমাণ টাকা প্রযোজক খরচ করেছেন, আমি এতো সাহসী প্রযোজক এখন পর্যন্ত দেখিনি।

মিশা বলেন, ‘বরবাদ’ সিনেমাটি বাংলাদেশের সর্বোচ্চ বাজেটের সিনেমা। কিন্তু গতকাল একটা খবর শুনেছি, সিনেমাটি নাকি পাইরেসি হয়েছে। যারা এটার সাথে জড়িত, তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা উচিত। এরআগেও কমার্শিয়াল সিনেমায় এরকম অবস্থা তৈরী হয়েছিলো, চলচ্চিত্রকে বিনষ্ট করে দিয়ে গেছে। পাইরেসিকে যদি এখনই ঠেকানো না যায়, তাহলে চলচ্চিত্রে ‘বরবাদ’-এর প্রযোজকের মতো একটা আজিম ভাই, শাহরিন আপু আসবে না।

এসময় তিনি ঈদে মুক্তি পাওয়া এবং দর্শকপ্রিয়তা পাওয়া দাগি, জংলি এবং চক্কর ছবিগুলোকেও অভিনন্দন ও শুভ কামনা জানান।

Tags: অভিনয়ছেলেডালাসবরবাদমিশা সওদাগরলিড বিনোদনশাকিব খানসিনেমাস্ত্রী
Previous Post

মঙ্গলবার রাজধানীতে যান চলাচলে ডিএমপির ১০ নির্দেশনা

Next Post

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

Next Post
কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছে, খেলোয়াড়রা হাসিমুখে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT