চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহানের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ

‘এ’ দলের সিরিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 04, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় সোহান সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড ‘এ’ দল। সেই সিরিজ খেলতে ইতিমধ্যেই দেশে পৌঁছেছে কিউই দল। সিরিজকে সামনে রেখে আগেই দল দিয়েছিল বিসিবি, তবে নেতৃত্বে কে থাকছেন সেটি তখনো ছিল অজানা। প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হোসেন সোহান।

সিলেটে রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ‘এ’ দলের কোচ মিজানুর রহমান বাবুল বলেছেন, ‘অধিনায়ক তো অলরেডি চূড়ান্ত, নুরুল হাসান সোহান অধিনায়ক থাকছে। একটা দেশের হয়ে আরেকটা দেশের বিপক্ষে খেলছি। অবশ্যই আমরা চাইবো আমাদের দেশকে এগিয়ে নিতে পাশাপাশি ভালো ক্রিকেট খেলতে।’

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ ও ৭ মে প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’ দল। পাশের আউটার মাঠে ১০ মে খেলবে শেষ ম্যাচ। সিলেট ও ঢাকা মিলিয়ে এরপর আছে দুটি চারদিনের ম্যাচও।

সোমবার থেকে শুরু এই সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

বাংলাদেশ ‘এ’ দল: পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

Tags: এবাদতনিউজিল্যান্ড ‘এ’ দলবাংলাদেশ ‘এ’ দললিড স্পোর্টসসিলেটসোহান
Previous Post

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ১২ দলীয় জোটের বৈঠক

Next Post

স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় রাশিয়া

Next Post
বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক নিয়ে আলোচনা, স্থিতিশীল বাংলাদেশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় রাশিয়া

রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের সাক্ষাৎকারে আলোচনায় মনোযোগী ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবিক করিডোর নিয়ে চুক্তি হয়নি: রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT