চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে বামপন্থী আলবেনিজের জয়ের পর অস্ট্রেলিয়ার বিরোধী দল হতাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:34 পূর্বাহ্ন 04, মে 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জনপ্রিয় নেতা বক্তৃতা দিচ্ছেন, দর্শক হাত তুলে উৎসাহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ। এতে হতাশ অস্ট্রেলিয়ার বিরোধী দল। বিরোধী রক্ষণশলী লিবারেল পার্টির নেতা পিটার ডাটন পরাজয় স্বীকার করেছেন।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (৩ মে) অনুষ্ঠিত এ নির্বাচন দুই দশকের মধ্যে প্রথম অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজকে টানা দ্বিতীয়বারের মতো জয়ের স্বাদ এনে দিয়েছে।

ফেব্রুয়ারিতে জনমত জরিপে লেবার পার্টির চেয়ে লিবারেলদের অবস্থান বেশি শক্তিশালী দেখা গিয়েছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলীয় পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করার পর ট্রাম্পবিরোধী লেবারদের জনপ্রিয়তার পুনরুত্থান শুরু হয়।

বিরোধীদলীয় নেতা ডাটন ব্রিসবেনের পশ্চিমে ডিকসনে তার নিজের আসনে পরাজিত হয়েছেন। ডাটন জানিয়েছেন, অভিনন্দন জানাতে আলবানিজকে ফোন করেছিলেন তিনি।

সিডনিতে লেবার পার্টির সমর্থকরা তাদের নেতা আলবানিজ জয় দাবী করার পর উল্লাসে ফেটে পড়ে ও আনন্দে পরস্পরকে জড়িয়ে ধরে। সমর্থকদের উদ্দেশে আলবানিজ বলেন, লেবার পার্টি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করবে।

লেবার সমর্থক মেলিন্ডা অ্যাডারলি (৫৪) বলেন. “যে ফলাফলগুলো এসেছে তা একেবারে অবিশ্বাস্য।”

অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে নির্বাচনের আগাম ফলাফল প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, লেবার পার্টি ৫৫ দশমিক ৯৪ শতাংশ ভোটে ৪৪ শতাংশ ভোট পাওয়া লিবারেল ও ন্যাশনাল পার্টির জোটের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে।

টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ডাটন বলেছেন, “প্রচারণার সময় আমরা যথেষ্ট ভালো করতে পারিনি। আজ রাতে এটা স্পষ্ট হয়েছে। এর পুরো দায় আমি গ্রহণ করছি।”

অন্যদিকে, আলবানিজকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কায়ার স্টারমার।

লন্ডন থেকে এএফপি জানায়, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ এক পোস্টে স্টারমার বলেছেন, দুই দেশ ‘আগের মতোই ঘনিষ্ঠ’ থাকবে।

ইউক্রেনের প্রতি সমর্থন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যৌথ এইউকেইউএস নিরাপত্তা চুক্তির প্রশংসা করে তিনি বলেন, আমি জানি আমরা আমাদের অভিন্ন উচ্চাকাঙ্ক্ষা পূরণে একসঙ্গে কাজ করে যাব।

Tags: অস্ট্রেলিয়াঅ্যান্থনি আলবানিজজয়ী
Previous Post

৪ মাস পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া

Next Post

ভবিষ্যৎ নিয়ে কবে কথা বলবেন জানালেন আনচেলত্তি

Next Post
অ্যাঞ্জেলো অরোরা শুভেচ্ছা জানাচ্ছেন, ফুটবল বিশ্বে তার প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

ভবিষ্যৎ নিয়ে কবে কথা বলবেন জানালেন আনচেলত্তি

পররাষ্ট্র মন্ত্রণালয় লোগো ও বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT