চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লর্ডসে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, আসর হবে ৭ মাঠে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 01, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডে হবে ২০২৬ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ৭ ভেন্যুতে হবে টুর্নামেন্ট। ১২ দলের আসরের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।

আইসিসি বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়েদের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের দিনক্ষণ ও ভেন্যু চূড়ান্তের কথা জানিয়েছে। লর্ডসে এক অনুষ্ঠানে তথ্যগুলো জানানো হয়। লর্ডস, লন্ডনের দ্য ওভাল, এজবাস্টন, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড, হেডিংলি, সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোল, ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড- এই সাত ভেন্যুতে হবে আসর।

আসরের পর্দা উঠবে ১২ জুন এবং ৫ জুলাই শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে বিশ্বকাপ। সবমিলিয়ে হবে ৩৩টি ম্যাচ। টুর্নামেন্টের শুরু ও শেষের তারিখ জানানো হলেও মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি আইসিসি শিগগিরই প্রকাশ করবে বলে জানিয়েছে।

আসরে প্রতিযোগীর সংখ্যা বাড়িয়ে ১২ করা হয়েছে। ৬টি করে দল ভাগ হয়ে খেলবে দুই গ্রুপে। গতবছরের অক্টোবরে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা দলগুলো বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। বাছাইপর্ব খেলে উঠবে আরও ৪ দল। আয়োজক ইংল্যান্ডের পাশাপাশি অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যেই পেয়েছে বিশ্বকাপের টিকিট। ফলে বাংলাদেশকে বাছাইপর্ব উতরে যাবে বিশ্বকাপের মূল মঞ্চে।

২০০৯ থেকে শুরু হওয়া মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ছয়বার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

Tags: অস্ট্রেলিয়াইংল্যান্ডনিউজিল্যান্ডবাংলাদেশমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টস
Previous Post

মে দিবস উপলক্ষে শ্রমিক জোটের লাল পতাকা সমাবেশ

Next Post

দক্ষিণী পোস্টারে শাকিব খানের ছায়া!

Next Post
শাকিব খান অভিনীত সিনেমা বারবাডের পোস্টার, যেখানে তিনি হাসছেন ও পান খাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণী পোস্টারে শাকিব খানের ছায়া!

শ্রমিক আন্দোলনের ছবি, শ্রমিক ও সংগীতশিল্পীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মে দিবস নিয়ে দেশে-বিদেশে যতো গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT