চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ বিকেলে ব্যাটিং ধস, আক্ষেপ সাদমানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 অপরাহ্ন 29, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার সাদমানের ব্যর্থতা, মাঠে কাঁদছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহটা আরও বড় হতে পারত। দিনের বেশির ভাগ সময় নিজেদের নিয়ন্ত্রণে থাকলেও শেষ বিকেলে উইকেট হারিয়ে দিনটা আর পুরোপুরি নিজেদের করতে পারল না বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ৭ উইকেটে ২৯১ রান তুলেছে বাংলাদেশ। লিড নিয়েছে ৬৪ রানের। চা বিরতির পর ৪ উইকেট না হারালে হয়ত সংগ্রহটা আরও বড় হতে পারত। আর সেকারণেই আক্ষেপ সেঞ্চুরি করা ব্যাটার সাদমান ইসলাম অনিকের।

চট্টগ্রামে ১২০ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন সাদমান। দিনের খেলা শেষে সংবাদ সম্মলেনে সাদমান উইকেট হারানো নিয়ে আক্ষেপ প্রকাশ করেন।

বলেছেন,  ‘আমরা ভালো অবস্থায় ছিলাম। আমার কাছে মনে হয়, ৩টা উইকেট বেশি হয়ে গেছে। আমরা যদি ওই উইকেটগুলো না হারাতাম, ১০০ রানের বেশি লিডে থাকতাম। আমরা একটা ভালো অবস্থানে ছিলাম, কিন্তু ওখান থেকে হয়তো আমরা একটু পিছিয়ে আছি।’

নিজের ব্যাটিং নিয়ে সাদমান বলেন, ‘এমন কোনো (চিন্তা) নিয়ে ব্যাটিং করি না। অবশ্যই সুযোগ এলে বাউন্ডারি মারার চেষ্টা করি। কখন কীভাবে খেলতে হয়, মাঠে বল যে রকম আসে, মেরিট অনুযায়ী খেলি।’

জিম্বাবুয়ের সামনে অনন্ত ১০০ রানের লিড রাখতে চায় বাংলাদেশ। সাদমান বলেন, ‘আমাদের মিরাজ আর তাইজুল ভাই আছে, অবশ্যই যদি ওরা ভালো একটা জুটি গড়ে, আরও ১০০ এর বেশি রান আসে, আমাদের জন্য ভালো। আশা করি, ভালো জুটি হলে আমরা খুব এগিয়ে থাকব।’

Tags: চট্টগ্রাম টেস্টবাংলাদেশ-জিম্বাবুয়েলিড স্পোর্টসসাদমান
Previous Post

হত্যাচেষ্টার অভিযোগে ১৭ ঢাকাই সিনেমার তারকার বিরুদ্ধে মামলা

Next Post

আবিদ হত্যা মামলায় ১২ ছাত্রলীগ নেতাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

Next Post
আবিদ হত্যা মামলায় ১২ ছাত্রলীগ নেতার আদালতে হাজিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আবিদ হত্যা মামলায় ১২ ছাত্রলীগ নেতাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

দুই নারী নেত্রী, একজন জাতিসংঘের কর্মকর্তা, অন্যজন বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

পুতুলের গুলশানের ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT