চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রদল কর্মী সন্দেহে আবিদ হত্যা মামলায় অব্যাহতি পাওয়া আসামি ছাত্রলীগের ১২জন নেতাকে এক মাসের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে আদালতের ওই রায় কেন বাতিল করা হবে না তাও জানতে চেয়েছে আদালত।









