চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদমানের ১২০, দ্বিতীয় দিন শেষে ৬৪ রানের লিড বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 অপরাহ্ন 29, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাদমানের ১২০ রানের ইনিংসের পর উদযাপন করছে বাংলাদেশি ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: দ্বিতীয় দিনের প্রথম বলেই জিম্বাবুয়েকে গুটিয়ে দিয়ে ব্যাটে নামে বাংলাদেশ। সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়ের শতরানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় স্বাগতিকরা। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন সাদমান। ৬৪ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করছে টাইগাররা, অবশ্য ৭ উইকেট হারিয়েছে।

সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। প্রথমদিনে ৯০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ২২৭ রান তোলে। দ্বিতীয় দিন কোনো রান যোগ করার আগেই থামে তারা। জবাবে নেমে ৮৭ ওভার ব্যাট করে ৭ উইকেটে ২৯১ রান তুলেছে বাংলাদেশ। তৃতীয় দিনে মেহেদী হাসান মিরাজ ১৬ রানে এবং তাইজুল ইসলাম ৫ রানে শুরু করবেন।

বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার সাদমান ও বিজয়। প্রায় তিন বছর পর উদ্বোধনীতে শতরানে জুটি গড়েন দুজনে। সাদমান-বিজয় জুটিতে ১১৮ রান আসে। সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে চট্টগ্রামেই ভারতের বিপক্ষে উদ্বোধনীতে ১২৪ রানের জুটি গড়েছিলেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়।

উইকেটবিহীন প্রথম সেশন শেষ করার পর দ্বিতীয় সেশনের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ৩১.৩ ওভারে বিজয় ফিরে গেলে জুটি ভাঙে। ৩৯ রান করেন এ ওপেনার। মুমিনুল হককে সঙ্গী করে টেস্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করেন সাদমান। খেলেন ১৪২ বল, পথে ১৬টি চার মেরেছেন।

১৯৪ রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। ৫৪তম ওভারের শেষ বলে মুমিনুল ফিরে যান ৩৩ রান করে। পরের ওভারের প্রথম বলেই ব্রায়ান বেনেটের শিকার হন সাদমান। ১৬টি চার ও ১ ছক্কায় ১৮১ বলে করেন ক্যারিয়ারসেরা ১২০ রান।

চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ৬৫ রানের জুটিতে লিড পায় বাংলাদেশ। ৭০.৪ ওভারে ২৫৯ রানে শান্ত ফিরে যান। বাংলাদেশ অধিনায়ক ২৩ রান করেন। এরপর ২০ রানের মধ্যে আরও তিন উইকেট হারায় বাংলাদেশ।

২৬৭ রানে জাকের ফিরে যান ৫ রান করে। ২৭৪ রানে মুশফিক রান আউট হয়ে ফেরেন। ৪টি চার ও ১ ছক্কায় ৫৯ বলে ৪০ রান করেন। ২৭৯ রানে সপ্তম উইকেট হারায় টিম টাইগার্স। নাঈম হাসান ফেরেন ৩ রান করে। পরে তাইজুল ইসলামকে নিয়ে দিন শেষ করেন মেহেদী হাসান মিরাজ।

রোডেশিয়ানদের হয়ে অভিষিক্ত ভিনসেন্ট মাসেকেসা ৩ উইকেট নেন। ব্রায়ান বেনেট, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি নেন একটি করে উইকেট।

সকালে দিনের প্রথম বলে ব্লেসিং মুজরাবানিকে জাকেরের ক্যাচ বানিয়ে ফেরান তাইজুল। তাতে ২২৭ রানে থামে সফরকারী দলটি। প্রথমদিন রোডেশিয়ানদের হয়ে শন উইলিয়ামস ৬৭ রান, নিক ওয়েলচ ৫৪ রান এবং বেন কারেন ও ব্রায়ান বেনেট ২১ রান করে করেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয় তাইজুল ২৭.১ ওভার বল করে ৬০ রান খরচায় ৬ উইকেট নেন। ২০ ওভারে ৪২ রান খরচায় নাঈম নেন দুটি উইকেট। এছাড়া তানজিম সাকিব এক উইকেট নেন।

Tags: চট্টগ্রাম টেস্টজিম্বাবুয়েতাইজুলবাংলাদেশ-জিম্বাবুয়েলিড স্পোর্টসশান্তসাদমান
Previous Post

৩৫ বলে সেঞ্চুরির পর বাবা-মার ত্যাগের কথা বললেন ১৪ বর্ষী সূর্যবংশী

Next Post

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে দুদকের মামলা

Next Post
সাবেক মন্ত্রী মোজাম্মেল হক, কালো চশমা ও সাদা দাড়ি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য আশ্রয় কেন্দ্রের বিশাল সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে জাতিসংঘের অনুরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT