চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভিন্ন জেলার নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৭ নেতাকর্মী ঢাকায় গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:22 অপরাহ্ন 27, এপ্রিল 2025
in - সেমি লিড, অপরাধ
A A
নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার, ছবি তিনজন ব্যক্তির. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ঝটিকা মিছিল বিরোধী অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৭ এপ্রিল) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণামাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তাররা হলেন-কাফরুল থানার কৃষি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু বাস্তবায়ন কমিটির সভাপতি শেখ হাবিবুর রহমান, তুরাগ থানার জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হাসান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক গোলাম মাওলা, যশোর জেলার ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর রশীদ, যশোর জেলার ঝিকরগাছা পৌর যুবলীগের সাবেক সভাপতি, পৌর কাউন্সিলর এবং প্যানেল মেয়র মো. আমিরুল ইসলাম (রাজা), যশোর জেলার ঝিকরগাছা পৌর যুবলীগের সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী রফিকুল ইসলামের সহযোগী জাফিরুল হক এবং নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সদস্য এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের আস্থাভাজন মো. আজিম (বাচা)।

উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডিবি সূত্রে জানা যায়, ২৬ এপ্রিল বিকেল পৌনে ৩টায় রাজধানীর পোস্তগোলা এলাকা থেকে শেখ হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম।

অন্যদিকে ডিবি-উত্তরা বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর তুরাগ এলাকায় অভিযান পরিচালনা করে রাত ৮টা ২০মিনিটে মো. ফরহাদ হাসানকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্র আরও জানায়, ডিবি-মিরপুর বিভাগের একটি টিম রাজধানীর পান্থপথ এলাকা থেকে রাত সাড়ে ৯টায় গোলাম মাওলা, সৈয়দ ইমরানুর রশীদ, মো. আমিরুল ইসলাম (রাজা) ও জাফিরুল হককে গ্রেপ্তার করে।

অন্যদিকে, ডিবি-লালবাগ বিভাগের একটি টিম রাত পৌনে ১১টায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মো:.আজিমকে গ্রেপ্তার করে।

Tags: আওয়ামী লীগগ্রেপ্তার ৭ডিবিনিষিদ্ধ ছাত্রলীগ
Previous Post

উত্তরায় ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

Next Post

হজযাত্রীদের সেবায় ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

Next Post
হজযাত্রীদের লাব্বাইক অ্যাপের মাধ্যমে সেবা গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

হজযাত্রীদের সেবায় ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত মার্কিন দূতাবাসের সতর্কবার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিসা বিষয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT