চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ১৫টি শহরে মুক্তি পেল ‘দাগি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:47 অপরাহ্ন 25, এপ্রিল 2025
in বিনোদন
A A
দাগি সিনেমার প্রধান চরিত্রের মুখাবয়ব, নাটকীয় পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর শুক্রবার (২৫ এপ্রিল) একযোগে যুক্তরাষ্ট্রের ১৫ শহরে মুক্তি পেল শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’।

মুক্তির দিন থেকে যে শহরগুলোতে ‘দাগি’ দেখা যাবে সেগুলো হলো নিউ ইয়র্ক, বোস্টন, ডেট্রয়েট, সান ফ্রান্সিস্কো, আটল্যান্টা, ড্যালাস, কানেকটিকাট, ফিনিক্স, শিকাগো, পিনিয়াপলিস, লস অ্যাঞ্জেল, ওকলাহোমা সিটিসহ বেশ কয়েকটি সিটিতে। জানা যায়, নিউ ইয়র্কের কিউ গার্ডেন সিনেমাসে দাগির জন্য সাত দিনব্যাপী ২১ শোয়ের বিশেষ আয়োজন করা হয়েছে।

অভিনেতা আফরান নিশোর ‘দাগি’ দ্বিতীয় চলচিত্র। পরিবেশনায় রয়েছে বায়োস্কোপ ফিল্মস। যা ভিনদেশে প্রতিষ্ঠানটির ৪৯তম পরিবেশনা।

বায়োস্কোপ ফিল্মসের সিএফও নওশাবা রুবনা রশীদ চ্যানেল আই অনলাইনকে জানান, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, মিশিগান, ক্যালিফোর্নিয়া, ইলিনয়, জর্জিয়া, কলেরাডো, ওকলাহোমা এবং ফ্লোরিডাসহ আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের ১৫টি শহরের প্রেক্ষাগৃহে চলবে দাগী। ২৫ এপ্রিল মুক্তি পেয়ে ছবিটি ১৫মে পর্যন্ত প্রদর্শিত হবে।

যুক্তরাষ্ট্র ও কানাডার সকল সিনেমা প্রেমীদের ‘দাগি’ দেখার আমন্ত্রণ জানিয়ে একটি ভিডিও বার্তায় এ চলচ্চিত্রের অভিনেত্রী তমা মির্জা বলেন “আমরা চাইছিলাম যে শুধু আমরা না, পুরো বিশ্বের বাঙালি দর্শক যেন ‘দাগি’ দেখতে পায়। এবার দাগি আসছে আমেরিকায়। আপনাদের আশেপাশের যে সিনেমা হলে দাগি চলছে, আপনি এবং আপনার পরিবারের সবাই মিলে চলচ্চিত্রটি উপভোগ করুন।”

দাগি চলচ্চিত্রটি প্রযোজনা করেছে বাংলাদেশের আলফা আই ও ভারতীয় প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কাটেশ ফিল্মস। আফরান নিশো এবং তমা মির্জা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, মনোজসহ আরো অনেকে।

‘দাগি’ পাশাপাশি ঈদে মুক্তি পাওয়া আরও দুই ছবি বরবাদ ও জংলি চলছে যুক্তরাষ্ট্র কানাডাতে। শাকিব খানের ‘বরবাদ’ দ্বিতীয় সপ্তাহে চলছে এবং সিয়ামের জংলিও শুক্রবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন থিয়েটারে চলছে।

Tags: আফরান নিশোতমা মির্জাদাগিমনোজলিড বিনোদনশহীদুজ্জামান সেলিম
Previous Post

বাংলা গানের মহাস্রষ্টাকে গীতিকাব্যিক শ্রদ্ধার্ঘ্য

Next Post

ফিরছেন শুভ, কিন্তু কী নিয়ে—জবাব শুধু ‘আসিতেছে’

Next Post
দুজন যুবক দ্রুত চলাফেরা করছে, শহরের ব্যস্ত পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিরছেন শুভ, কিন্তু কী নিয়ে—জবাব শুধু ‘আসিতেছে’

বাংলাদেশি চলচ্চিত্র শিল্পের বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'যেখানেই যাই ঈদের সিনেমাগুলোর চর্চা হতে দেখি'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT