চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি ভারতকন্যা, পাকিস্তানি নই’, দক্ষিণী নায়িকার কড়া জবাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 25, এপ্রিল 2025
in বিনোদন
A A
বাংলাদেশি নারী ফ্যাশনেবল পোশাক ও সানগ্লাসে সুন্দর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্যই কাশ্মীরে নেমে আসে এক কালো ছায়া! সেখানকার পেহেলগাঁও এলাকায় স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছে পুরো ভারতবর্ষ, সাধারণদের পাশাপাশি শোক ও নিন্দা প্রকাশ করেছেন বলিউড তারকারাও।

আর এই ঘটনায় নিন্দাকে সঙ্গে নিয়েই পাক অভিনেতাদের বয়কট করার ডাক উঠেছে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যেখানে বাদ নেই দক্ষিণী ইন্ডাস্ট্রিও। এবার সেই বয়কটের মুখে পড়ে রীতিমতো বিপাকে দক্ষিণী অভিনেত্রী ইমান ইসমাইল। যিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ইমানভি নামেই পরিচিত।

তাকে ‘পাকিস্তানের মেয়ে’ বলে সম্বোধন করার পাশাপাশি কটাক্ষ করা হচ্ছে। শুধু তাই নয়, রীতিমতো ভারত ছাড়ার হুমকিও দেওয়া হয়েছে তাকে। এমন অবস্থায় সামাজিক মাধ্যমে ছড়ানো এই বিতর্কের বিরুদ্ধে মুখ খুললেন ইমান নিজেই।

ইনস্টাগ্রামে এক পোস্ট করে অভিনেত্রী স্পষ্ট জানালেন, ইন্টারনেটে যা রটেছে, তা একেবারেই বিভ্রান্তিকর। আমার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। সেই ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী ইমান আরও লেখেন, ‘প্রথমেই বলতে চাই, কাশ্মীরের পেহেলগাঁওয়ে যা ঘটেছে, তার তীব্র নিন্দা করি। স্বজন হারানো পরিবারের প্রতি সমবেদনা রইল। আর এবার বলতে চাই। শুধুমাত্র ঘৃণা ছড়িয়ে দেওয়ার জন্য আমার নামে নানারকম ভুল খবর ছড়ানো হয়েছে। এর বিরোধিতা করছি।’

অভিনেত্রী লেখেন, ‘স্পষ্ট করে বলতে চাই, আমার এবং আমার পরিবারের সঙ্গে পাক সেনা এবং পাকিস্তানের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমি আমেরিকার বাসিন্দা এবং ভারতকন্যা। হিন্দি, তেলুগু, গুজরাটি এবং ইংরেজি বলতে পারি। লস অ্যাঞ্জেলসে জন্ম আমার। তবে আমার পরিবার ভারতেই থাকতেন। সুতরাং যেটা রটেছে, তা একেবারেই বিভ্রান্তিকর।’

জানা গেছে, খুব শিগগিরি চলচ্চিত্র জগতে পা রাখতে চলেছেন তিনি। তার প্রথম ছবির নায়ক হতে যাচ্ছেন প্রভাস। ‘ফৌজি’ নামক সিনেমাতে দেখা যাবে এই জুটিকে।

Tags: প্রভাসবলিউড তারকা
Previous Post

ময়ূখ রঞ্জনকে কেন ‘গাধা’ বললেন অভিনেতা ঋত্বিক?

Next Post

বাংলা গানের মহাস্রষ্টাকে গীতিকাব্যিক শ্রদ্ধার্ঘ্য

Next Post
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, বাংলাদেশের স্বাধীনতার নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা গানের মহাস্রষ্টাকে গীতিকাব্যিক শ্রদ্ধার্ঘ্য

দাগি সিনেমার প্রধান চরিত্রের মুখাবয়ব, নাটকীয় পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ১৫টি শহরে মুক্তি পেল 'দাগি'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT