চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নাটকের পরিচালক বলে নাক সিঁটকানোর দিন শেষ’

বলেছেন ‘প্রিয়তমা’ নির্মাতা হিমেল আশরাফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:56 অপরাহ্ন 22, এপ্রিল 2025
in বিনোদন
A A
নাটকের পরিচালক হিসেবে একজন যুবক মাইক্রোফোন হাতে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এফডিসির বাইরে থেকে যারা সিনেমা বানায়, কিংবা যারা নাটক বা বিজ্ঞাপনের পর সিনেমা বানান সেগুলো নাটকের মতো লাগে এমন মিথ বহুদিনের! এমনকি এফডিসির বাইরের পরিচালকদের ‘ফিল্ম ডিরেক্টর’ হিসেবে মানতে অনেকে নারাজ!

তবে এসবের দিন শেষ বলে মন্তব্য করেছেন সুপারস্টার শাকিব খানের বহুল জনপ্রিয় ইন্ডাস্ট্রি হিট ‘প্রিয়তমা’ ছবির পরিচালক হিমেল আশরাফ।

‘মেন্টাল’ সিনেমার প্রযোজক সাইফুল ইসলাম চৌধুরী ‘বরবাদ’ দেখে একটি পোস্টে লিখেছেন, ‘বরবাদ’র বিরতির সময় জংলি ও দাগি সিনেমার ট্রেলার দেখলাম। আমি কাউকে ছোট করে বলছি না, নাটকের ডিরেক্টর দিয়ে সিনেমা হয়না সেটা স্ক্রিনে বোঝা যায়।”

আরও লেখেন, “বরবাদ” সিনেমার মেইন আকর্ষণ ছিল ক্যামেরা, স্থির ছিলনা আবার গল্পের স্ক্রিনপ্লে দারুণ ছিল। শাকিব খানের জীবনের সেরা সিনেমা “বরবাদ” কোন সন্দেহ নেই। শাকিব খানকে ব্যবহার করতে পারলে সালমান খান এবং শাহরুখ খানকে ছেড়ে যাবেন এই কথা আমি সবসময়ই বলি আর সেটা “মেন্টাল” সিনেমার সময় দেখেছি সে কীভাবে অভিনয়টা এনজয় করেন। শুভকামনা সুপারস্টার এর জন্য।”

হিমেল আশরাফ নিজেও নাটক নির্মাণের পর সিনেমা বানিয়েছেন। সুলতানা বিবিয়ানা, প্রিয়তমা ও রাজকুমার তার পরিচালিত সিনেমা।

সাইফুল ইসলামের পোস্টের মন্তব্যে হিমেল আশরাফ লিখেছেন, বরবাদের প্রশংসা করলেন ওইটার পরিচালক নাটকের ভাই। এই ইন্ডাস্ট্রির ট্রেন্ড ঘুরিয়ে দেয়া সিনেমা ‘প্রিয়তমা’র পরিচালক নাটকের। এই সময়ে সবচেয়ে জনপ্রিয় পরিচালক রায়হান রাফী নাটকের না হলেও এফডিসির না।

গত ২ বছরে সকল ব্যবসা সফল সিনেমার পরিচালক নাটকের। আর আপনাদের সিনেমার পরিচালকদের সিনেমার রেজাল্ট কী খোঁজ নেন! এই ঈদেও একটা মুক্তি পেয়েছিল।

“নাটকের পরিচালক বলে নাক সিঁটকানোর দিন শেষ ভাই। নতুন কিছু বলেন, তরুণদের মেধা স্বীকার করেন। মজার ব্যপার হচ্ছে আপনি জীবনে যেই একটা সিনেমা বানাইছেন সেটার পরিচালকও সিনেমার আগে নাটক বানাইছে।”

হিমেল বলেন,“আমি কাউকে ভালো বা খারাপ বলছি না। কিন্তু নাটকের লোক বলে দীর্ঘদিন আপনারা যে হাসি ঠাট্টা করার চেষ্টা করেছেন সেটা থেকে বের হোন, মানুষ এখন হাসে ভাই।” এরপর পাল্টাপাল্টি জবাব বেড়েছেই দুজনের।

 

Tags: মেন্টাললিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমাহিমেল আশরাফ
Previous Post

আবারও ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

Next Post

মেজর সিনহা হত্যার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি বুধবার

Next Post
একজন ব্যক্তি সানগ্লাস পরে হাসিমুখে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেজর সিনহা হত্যার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি বুধবার

হামজার সঙ্গে বার্নলির খেলোয়াড়ের উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্নলিতে হারের পর যা ঘটেছিল হামজার সাথে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT