চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের রাজনীতিতে আসা প্রসঙ্গে যা বললেন শফিকুল আলম

শামীম খান by শামীম খান
8:02 অপরাহ্ন 18, এপ্রিল 2025
in ক্রিকেট, রাজনীতি, স্পোর্টস
A A
সাকিব আল হাসান রাজনীতিতে আসার ঘোষণা দেন, জনসমাবেশে বক্তৃতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর আর দেশে ফেরা হয়নি সাকিবের। দেশের মাটিতে খেলে অবসর নিতে চাইলেও তার সুযোগ হয়ে উঠেনি। মূলত আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেয়ার কারণেই বিপাকে দেশের সর্বকালের সেরা ক্রিকেটার। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, রাজনীতিতে যোগ দেয়া ভুল কিছু নয়। দেশ সেরা ক্রিকেটারের এই মন্তব্যের সাথে একমত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে কিন্তুও রেখেছেন তিনি। বলেছেন, রাজনৈতিক দলে যোগ দেয়া ভুল নয়,তবে প্রশ্ন হচ্ছে আপনি কোন ধরনের দলে যোগ দিচ্ছেন যোগ দেবার আগে সেটি আপনার বিবেচনায় আনতে হবে।

শুক্রবার মাগুরা মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শনে যান শফিকুল আলম। সেখানে এমন মন্তব্য করেন তিনি। বলেছেন, ‘জেনে বুঝে সাকিব এমন দলে যোগ দিয়েছেন যে দলের নেতাদের হাতে রক্ত, যারা গুম, খুন, ব্যাংক লুটের সঙ্গে জড়িত। সবচেয়ে বড় কথা জুলাই-আগস্ট গণভ্যুত্থানে এত মানুষকে নির্মমভাবে খুন করা হলো সে ব্যাপারে সাকিব এখনো দুঃখ প্রকাশ করেননি কিংবা নিন্দা জানাননি। আমার কথা হচ্ছে যে কেউ যে কোন রাজনৈতিক দলে যোগ দিতেই পারে। কিন্তু সাকিব এমন দলে যোগ দিয়ে নির্বাচন করেছেন যে দল গুম খুনসহ সব ধরনের অপরাধের সঙ্গে আনেক আগে থেকেই জড়িত।’

‘সাকিব আল হাসান আমাদের বাংলাদেশের বড় আইকন ছিলেন। সবাই তার খেলা পছন্দ করত। তাকে দেখে অসংখ্য ছেলে উদ্বুদ্ধ হতো নিজে ক্রিকেটার হতে। সাকিব আল হাসানের খেলা দেখে কেউ কেউ হয়তো তার ছেলের নাম রেখেছে সাকিব। আবার আমাদের বাংলাদেশের প্রচুর ছেলেদের নাম তামিম। যা তার খেলা দেখেই নাম রেখেছে তাদের বাবা মা। এটি এজন্যেই হয়েছে যে হয়েছে তারা পুরো বাংলাদেশকে ক্রিকেট খেলা দিয়ে একটা সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গিয়েছেন।’

‘আবার সেই সাকিবই যখন আওয়ামী লীগে যোগ দিলেন, তাদের হয়ে মাগুরা-১ আসনে নির্বাচন করলেন। ততক্ষণে আমরা কিন্তু জানি যে আওয়ামী লীগ একটা বাজে দল। যাদের প্রত্যেক লিডারশিপের হাতে রক্ত। তারা গুমে জড়িত, খুনে জড়িত, ব্যাংক ডাকাতিতে জড়িত। সাকিব এটি জানতো না, সেটি হতে পারে না। সাকিব বলেছেন রাজনৈতিক পার্টিতে যোগ দেয়া ভুল নয়। আমার কথা হচ্ছে, বাংলাদেশের কোন মানুষেরই পলিটিক্যাল পার্টিতে যোগ দেয়া ভুল নয়। বরং এটা আনন্দের বিষয়। প্রশ্ন হচ্ছে আপনি কোন পার্টিতে যোগ দিচ্ছেন। আপনি কি জেনে বুঝে একটা জঙ্গি পার্টিতে জয়েন করবেন? আপনি জেনে বুঝে এমন একটা পার্টিতে জয়েন করতেছেন যে পার্টিটার হাতে রক্ত। সে পার্টিটা গুমে জড়িত।’

‘এই যে মাগুরায় ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত একটা নির্বাচন কি সঠিকভাবে হয়েছে? ইউপি নির্বাচন দেখেন নাই? পৌরসভার নির্বাচন দেখেন নাই? সেগুলো কীভাবে হয়েছে। কয়টা ফেয়ার ইলেকশন হয়েছে। সাকিব মাগুরার ছেলে। সাকিব কি এগুলো জানতো না। তারপর ২০২৪ এর জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেটা মাগুরাতেও হয়েছে। এখানে নির্মমভাবে অনেকগুলো ছেলে মারা গেছে। সাকিব কি বলেছে আমি দুঃখিত? তিনি কিন্তু বলতে পারতেন না, যে আমি এটার নিন্দা জানাই। এটাও তিনি করেন নাই। আপনারা জানেন আমি ওই সময় তার নির্বাচনের সংবাদ কাভার করতে মাগুরায় এসেছিলাম। এসে দেখি একটা সাজানো নির্বাচন। বুঝাই যাচ্ছে কে জিতবে। এটাতো সাকিব নিজেও জানতো।’

প্রেস সচিবের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফিসহ মেডিকেল কলেজের শিক্ষক ও কর্মচারীরা। এ সময় তিনি মাগুরা মেডিকেল কলেজ স্থানান্তরিত কিংবা অন্য কোন মেডিকেল কলেজের সাথে সংযুক্ত হচ্ছে না বলে জানান।

Tags: মাগুরালিড স্পোর্টসশফিকুল আলমসাকিব
Previous Post

টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে মানহানির মামলা

Next Post

শেখ হাসিনাকে মানুষ তাড়িয়েছে, আপনাকে ফুলের মালা দিয়ে বিদায় জানাতে চাই: দুদু

Next Post
Bangladeshi politician speaking passionately at a public event. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনাকে মানুষ তাড়িয়েছে, আপনাকে ফুলের মালা দিয়ে বিদায় জানাতে চাই: দুদু

আওয়ামী লীগ নেতা মুরাদ-আনিসুর রিমান্ডে, সন্ত্রাসবিরোধী আইনের মামলায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মুরাদ-আনিসুর রিমান্ডে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT