চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র উদ্বোধন

আবুসালেহ ফাত্তাহ by আবুসালেহ ফাত্তাহ
3:02 অপরাহ্ন 15, এপ্রিল 2025
in - সেমি লিড, জনপদ, পরিবেশ, রাজশাহী
A A
প্রকল্পের উদ্বোধনে অংশগ্রহণকারী ব্যক্তিরা নদীর তীরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী মহানগরীতে ঘড়িয়াল প্রজনন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে এটি প্রথম ও একমাত্র ঘড়িয়াল প্রজনন কেন্দ্র। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মহানগরী জিয়া শিশু পার্ক রোডে বন বিভাগের পবা নার্সারীতে প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী এটি উদ্বোধন করেন।

উদ্ধোধনের সময় গাজীপুর পার্ক, গাজীপুর হতে আনা প্রাপ্তবয়স্ক ২টি ঘড়িয়াল, তার মধ্যে ১টি পুরুষ এবং ১টি স্ত্রী প্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, বন সংরক্ষক মোঃ ছানাউল্ল্যা পাটওয়ারী, বন সংরক্ষক মোঃ সুবেদার ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ্, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এ. এম সালেহ রেজা, এবং আইউসিএন বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবিএম সরোয়ার আলম।

ঘড়িয়াল খুবই নিরীহ উপকারী জলজ সরীসৃপ প্রাণী। এটি বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর তফসিলভুক্ত রক্ষিত প্রজাতি ও সাইটিস ভুক্ত প্রাণী। এটি বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে থাকা মহাবিপদাপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত। একসময় বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রক্ষ্মপুত্র নদীতে ঘড়িয়াল দেখা গেলেও নদী দূষণ, নদীর নাব্যতা হ্রাস, অতিরিক্ত মাছ আহরণ, অবৈধ শিকার, পাচার, ডিম নষ্ট, প্রজননে ব্যাঘাত ঘটানো ও খাদ্যে সংকটের কারণে ঘড়িয়াল এখন বিলুপ্তির পথে।

Tags: রাজশাহী
Previous Post

তরমুজ কেনাকে কেন্দ্র করে দ্বন্দ্বে জখম তরুণের মৃত্যু

Next Post

কেন ভেঙেছিলো রণবীর-দীপিকার প্রেম?

Next Post
রণবীর ও দীপিকা হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন ভেঙেছিলো রণবীর-দীপিকার প্রেম?

মশার কয়েল জ্বালানোর সময় আগুনের ঝুঁকি দেখাচ্ছে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মশার কয়েল সুরক্ষার বদলে ঝুঁকির মুখে ফেলছে না তো!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT