চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা তৃতীয় জয়ের খোঁজে স্কটল্যান্ড পরীক্ষার মুখে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:00 অপরাহ্ন 14, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দল উল্লাসে ভাসছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে টানা দ্বিতীয় দুর্দান্ত জয় তুলেছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানতাড়ায় জয়ের রেকর্ড গড়েছেন জ্যোতি-রিতু মনিরা। আইরিশদের থেকে ম্যাচ কেড়ে নেন ম্যাচসেরা রিতু। সেই সুখস্মৃতি নিয়ে এবার তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে টিম টাইগ্রেস।

দুই জয়ে ৪ পয়েন্টে এবং নেট রানরেটে টেবিল টপার বাংলাদেশ। চার পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান এবং তিনে আছে স্কটল্যান্ডের মেয়েরা। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলা স্কটিশরা দুই জয় পেয়েছে। দলটি প্রথম ম্যাচে হারায় শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে। এরপর স্বাগতিক পাকিস্তানের কাছে হারলেও পরের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে জয় তুলেছে।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর এক জয়ের গল্প লিখেছেন মিডিয়াম পেস অলরাউন্ডার রিতু মনি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও রিতুর ফিফটিতে ওয়ানডেতে বাংলাদেশ তাড়া করে নিজেদের রেকর্ড জয় পায়। রিতুর পাঁচ ব্যাটারের সাথে ছোট-বড় পাঁচটি জুটি এবং ৬১ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পাশাপাশি বাংলাদেশকে দুর্দান্ত জয় উপহার দেন।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের ২ উইকেট এবং ৮ বল হাতে রেখে জয়ের হিসাবটা সহজ দেখালেও একটা সময় ম্যাচ চলে যাচ্ছিল আইরিশদের হাতে। সেখান থেকে লাগাম টেনে আনেন রিতু, তাকে যোগ্য সঙ্গ দিয়ে নাহিদা আক্তার নবম উইকেটে গড়েছিলেন অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটি। সেই জুটি দলকে পৌঁছে দিয়েছিল জয়ের বন্দরে। তার আগে ৫১ রান করে কিছুটা কাজ এগিয়ে দিয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা ১৭৮ রানের রেকর্ড ব্যবধানে হারায় থাইল্যান্ডের মেয়েদের। ওয়ানডে ইতিহাসে রানের দিক থেকে এটি লাল-সবুজের মেয়েদের সর্বোচ্চ ব্যবধানে জয়।

থাইল্যান্ডের বিপক্ষে বহু রেকর্ড গড়েছে বাংলাদেশ। ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ, দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এবং দলের দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস মিলে প্রতিপক্ষের ১০ উইকেট শিকার করেন। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে একই ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেয়ার ঘটনা এটিই প্রথম।

ভারতের মাটিতে চলতি বছরের নভেম্বরে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৬ দলের বাছাইপর্ব শেষে সেখানে জায়গা করে নেবে দুদল। রাউন্ড রবিন লিগ পদ্ধতির বাছাইপর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।

বাছাইপর্বে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের পরের ম্যাচগুলো ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও স্কটল্যান্ডের সঙ্গে। ১৫ তারিখে স্কটল্যান্ডের পর ১৭ তারিখে ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে নামবেন জ্যোতি-নাহিদারা।

Tags: আয়ারল্যান্ডজ্যোতিপাকিস্তানবাংলাদেশরিতুলিড স্পোর্টসস্কটল্যান্ড
Previous Post

গরীব-অসহায়দের উপহার সামগ্রী দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র

Next Post

রাজধানীতে শুরু হয়েছে বিসিক ও বাংলা একাডেমি’র বৈশাখী মেলা

Next Post
রাজধানীতে বিসিক ও বাংলা একাডেমির বৈশাখী মেলার উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে শুরু হয়েছে বিসিক ও বাংলা একাডেমি'র বৈশাখী মেলা

বাংলাদেশের পয়লা বৈশাখের অনুষ্ঠানে চারজন ব্যক্তি ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পয়লা বৈশাখের সংস্কৃতিকে বিগত সরকার দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ ইসলাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT