চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিতে সম্মত ইউক্রেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 08, এপ্রিল 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের খনিজ চুক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ


যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিতে সম্মতি জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। চুক্তি সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছে ইউক্রেন। ট্রাম্প-জেলেনস্কি বাকযুদ্ধের পর এই চুক্তি ভেস্তে গেছিল।

চলতি সপ্তাহেই ইউক্রেনের একটি প্রতিনিধি দল ওয়াশিংটন যাবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মুখপাত্র।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রশাসন একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে। যুদ্ধের পর ইউক্রেনে বড় বাজার পেতে চায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশের খনিজ সম্পদ হস্তগত করতে চায় তারা। ইউক্রেন এই শর্তগুলো মানলে তবেই যুক্তরাষ্ট্রের তাকে সামরিক সাহায্য দেবে বলে স্পষ্ট করে দিয়েছে ট্রাম্প প্রশাসন।

মাসখানেক আগে এই চুক্তি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন গেছিলেন জেলেনস্কি। কিন্তু ক্যামেরার সামনে ট্রাম্পের সঙ্গে তার প্রবল বিতর্ক হয়। যার জেরে চুক্তিতে সই না করেই দেশে ফিরে গেছিলেন জেলেনস্কি। শেষপর্যন্ত অ্যামেরিকার সঙ্গে ওই চুক্তিতে যেতে সম্মত হলেন তিনি।

ইউক্রেনের একাধিক মন্ত্রী এই প্রতিনিধি দলে থাকতে পারেন বলে জানা গেছে। ইউক্রেনের তরফে জানানো হয়েছে, তাদের একটিই চাহিদা। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন সামরিক সাহায্যের বিষয়ে যে চুক্তি হয়েছিল, তা বহাল থাকবে। সামরিক সাহায্য কোনোভাবেই তারা ঋণ হিসেবে গ্রহণ করবে না।

সোমবার জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার বেলগোরোদ অঞ্চল ইউক্রেনের সেনা দখল করে রেখেছে। ইউক্রেনের সীমান্ত থেকে রাশিয়ার এই অঞ্চলের দূরত্ব ৪০ কিলোমিটার। জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন-রাশিয়া সীমান্তে তারা নিয়মিত অভিযান চালাচ্ছে। রাশিয়ার ভিতরেও অভিযান চালানো হচ্ছে।

যুদ্ধে এমনটা হয়েই থাকে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তার বক্তব্য, যুদ্ধ বন্ধ হলে দুই দেশরই যুদ্ধপূর্ব অবস্থানে ফিরে যাওয়া উচিত। তার কথায়, ‘আমাদের দাবি খুব পরিষ্কার, সুমি এবং খারকিভ অঞ্চল থেকে রাশিয়ার সেনাকে ফিরে যেতে হবে।

এদিকে শনিবার রাশিয়ার প্রশাসন জানিয়েছে, দেশের বিদ্যুৎপ্রকল্পগুলিতে ইউক্রেন ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে। এর ফলে রাশিয়ার সীমান্তবর্তী একাধিক অঞ্চলে ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। রাশিয়া ইউক্রেনের যে অঞ্চল দখল করে রেখেছে, সেখানেও নিয়মিত আক্রমণ চালানো হচ্ছে বলে অভিযোগ রাশিয়ার।

কিছুদিন আগেই অ্যামেরিকার মধ্যস্থতায় রাশিয়া এবং ইউক্রেন একটি চুক্তিতে পৌঁছেছিল। ঠিক হয়েছিল, ৩০ দিন দুই দেশ একে অপরের বিদ্যুতকেন্দ্রে আক্রমণ চালাবে না। কিন্তু তারপর থেকে দুই দেশই ক্রমাগত একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে যাচ্ছে।

সূত্র: ডয়চে ভেলে

Tags: জেলেনস্কিডি ডব্লিউ স্টোরিযুক্তরাষ্ট্র
Previous Post

অন্তঃসত্ত্বা কিয়ারা হাঁটবেন মেট গালায়!

Next Post

ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post
পুলিশ সদস্যের ছবি, বাংলাদেশ পুলিশ ইউনিফর্মে যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জিম্বাবুয়ে দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যাদের নিয়ে টেস্ট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT