চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ দিনে কত আয় করলো ‘বরবাদ’?

জবাবে যা বললেন প্রযোজক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:58 অপরাহ্ন 05, এপ্রিল 2025
in বিনোদন
A A
বাংলাদেশের সংবাদ প্রতিবেদক, চ্যানেল আই অনলাইন, পঞ্চদশ দিনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের দিন সারাদেশের ১২০ সিনেমা হলে দেদারসে চলছে মেগাস্টার শাকিব খান অভিনীত ছবি ‘বরবাদ’। সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স থেকে মফস্বলের সিঙ্গেল স্ক্রিন সবখানেই রমরমা ব্যবসা করছে ছবিটি। মুক্তির ৬ষ্ঠ দিনেও দেশের সব সিনেমা হলে বরবাদ এর টিকেট সংকট!

ঢাকার অধিকাংশ সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে ‘বরবাদ’ টিকেট না পেয়ে হতাশ হচ্ছেন দর্শক। এই সিনেমার টিকেট না পেয়ে বাধ্য হয়ে তারা অন্য ছবি দেখছেন! একাধিক সিঙ্গেল স্ক্রিনে ব্ল্যাকে টিকেট বিক্রি হচ্ছে পাশাপাশি ‘বরবাদ’-এর ‘মিড নাইট’ শো-ও চলছে; যা রীতিমত বিস্ময়কর!

পাশাপাশি ‘বরবাদ’ দেখে কোনো দর্শকই খারাপ বলছেন না। সিনেমা রমরমা চলায় প্রযোজকদের মুখে হাসি থাকার কথা। ‘বরবাদ’ প্রযোজকের ক্ষেত্রেও তাই। ধারণা করা যাচ্ছে, ‘বরবাদ’ সারাদেশে যেভাবে চলছে কিছুদিনের মধ্যেই এর প্রযোজক ছবিটির লগ্নীকৃত অর্থ তুলে আনতে সক্ষম হবেন।

গত পাঁচ দিনে কত আয় করলো ‘বরবাদ’? এই প্রশ্ন ছিল প্রযোজক শেহরিন আক্তার সুমির কাছে। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, এখনও তো সপ্তাহ শেষ হয়নি, এজন্য ঠিক অ্যামাউন্টটা বলতে পারছি না। মুক্তির সাতদিন গেলে এক সপ্তাহের হিসেব তুলে আমরা সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্সের আয় জানাবো। আর সিঙ্গেল স্ক্রিনে রিলিজের আগে টেবিল কালেকশনে যা উঠেছে তার লগ্নীর এক তৃতীয়াংশের বেশি উঠে গেছে।

এদিকে, সিঙ্গেল স্ক্রিনে অধিকাংশ হল দুই সপ্তাহের জন্য বরবাদ বুকিং নিয়েছিল। জানা যায়, বরবাদের দর্শক অধিকাংশ হল নতুন রেন্টাল দিয়ে সপ্তাহ বাড়িয়ে নিচ্ছে। তাহলে বরবাদ ব্লকবাস্টার হতে যাচ্ছে? প্রযোজক বলেন, যেভাবে দর্শক বরবাদকে আপন করে নিয়েছে সেই পথেই যাচ্ছে।

কথা প্রসঙ্গে প্রযোজক সুমি জানালেন, বরবাদ মুক্তির আগে তিনি বহু প্রতিবন্ধকতা মোকাবিলা করেছেন। তিনি বলেন, আমাদের এখানে যে সিস্টেম এতে করে সবারই এই প্রতিকূলতা মোকাবিলা করতে হয়। আমি চাইবো ভবিষ্যতে যেন প্রযোজকরা এগুলো আর ফেইস না করেন। চেষ্টা করবো সবাই মিলে এই সিস্টেম পরিবর্তন করার। বরবাদ দিয়ে আমরা প্রমাণ করেছি আমরাও ভালো কিছু বানাতে পারি, দরকার শুধু সহযোগিতা।

উদাহরণ তুলে বরবাদ প্রযোজক বলেন, বরবাদ ঈদে মুক্তি পাবে কিনা অনিশ্চয়তা ছিল, কারণ ছাড়পত্রে জটিলতা। আমাদের সার্টিফিকেশন বোর্ড হয়েছে ঠিকই কিন্তু আমরা এখনও সেন্সরে নিয়মে আটকে আছি। আগামীতে এটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো, সবাইকে পাশে চাই।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

Tags: ফজলুর রহমান বাবুবরবাদমিশা সওদাগরমেহেদী হাসান হৃদয়যীশু সেনগুপ্তলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাকিব খানশেহরিন আক্তার সুমিশ্যাম ভট্টাচার্যসিনেমা
Previous Post

রবিবার চ্যানেল আইয়ে মামুনের সেই ‘মেকআপ’

Next Post

চেন্নাইকে ঘরের মাঠে হারিয়ে শীর্ষে দিল্লি

Next Post
অ্যাডিলেডে ক্রিকেট খেলতে প্রস্তুত ভারতীয় ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

চেন্নাইকে ঘরের মাঠে হারিয়ে শীর্ষে দিল্লি

রাজধানীর গুলিস্তানে ঈদ শেষে ফিরছেন মানুষ, যানজট ও ভিড় দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ফিরছেন রাজধানীবাসী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT