চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড পরিমাণ রেন্টালে শতাধিক হলে শাকিবের ‘বরবাদ’!

'হাই রেল্টালে যারা বরবাদ নিচ্ছেন, তারা এর চেয়ে বেশি ইনকাম করবেন'

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:24 অপরাহ্ন 27, মার্চ 2025
in বিনোদন
A A
শাকিবের হিংস্র রূপের ছবি, হাতে অস্ত্র, ভয়ঙ্কর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বরবাদ’ নিয়ে ঈদে ফিরছেন শাকিব

ঈদ উপলক্ষ্যে মুক্তি পেতে যাচ্ছে ছয়টি সিনেমা, যেগুলো হচ্ছে ‘বরবাদ’, ‘চক্কর ৩০২’, ‘জংলি’, ‘দাগি’, ‘জ্বিন ৩’ এবং ‘অন্তরাত্মা’। 

সবগুলোর মধ্যে আগ্রহের তুঙ্গে রয়েছে মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’। বরাবরের মতো সেঞ্চুরি হাঁকিয়ে সিনেপ্লেক্স ও দেশের বড় বড় সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ইতোমধ্যে ১০০ হল নিশ্চিত করে ফেলেছে ‘বরবাদ’। চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ছবির প্রযোজক শাহরিন আক্তার সুমী।

শোনা যাচ্ছে, রেকর্ড পরিমাণ রেন্টালে ‘বরবাদ’ নিচ্ছেন সিনেমা হলের মালিকরা। এ প্রসঙ্গে প্রযোজক সুমী বলেন, ১০০ হল কনফার্ম হয়ে গেছে।

”আরও কিছু ছোট সিঙ্গেল স্ক্রিন রয়েছে। দু-একদিনের মধ্যে সেগুলোও কনফার্ম হবে। আসলে বরবাদ এতো বড় ক্যানভাসে নির্মিত হয়েছে তাতে এই রেন্টালটা আমার কাছে খুব বেশি মনে হচ্ছে না। ‘বরবাদ’ এটা ডিজার্ভ করে। তবে হ্যাঁ, এই সময়ের ক্ষেত্রে এই রেন্টাল একটু হাই! এটাও বুঝতে হবে আমাদের সিনেমা হল মালিকরা প্রায় ন’মাস ধরে সেভাবে ব্যবসা করতে পারেননি। তাদের দিকটাও তো আমাদের ভাবতে হবে।”

‘বরবাদ’ ছবির প্রযোজক শাহরিন আক্তার সুমী। ছবি: নাহিয়ান ইমন

প্রযোজক সুমী বলেন, আমি নিশ্চিত হয়ে বলছি যারা হাই রেল্টালে বরবাদ নিচ্ছেন, তারা এর চেয়ে অনেক বেশি ইনকাম করতে পারবেন। বিগত সিনেমাগুলোর চেয়েও তাদের প্রফিট মার্জিন বেটার থাকবে। তাদেরও টিকে থাকতে হবে। তারা না থাকলে আমরা সিনেমা বানাবো কীভাবে!  আমাদের ইন্ডাস্ট্রির বিবেচনায় আমি তো হল মালিকদের প্রেসার ক্রিয়েট করতে পারি না! তারা এই সিনেমাটির জন্যই অপেক্ষায় ছিলেন।

রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে নির্মিত বরবাদ-এ শাকিব ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু প্রমুখ।

Tags: বরবাদলিড বিনোদনশাকিব খান
Previous Post

ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল তুরস্ক

Next Post

আলোচিত ঠিকাদার জি কে শামীমের পাঁচ বছরের কারাদণ্ড

Next Post

আলোচিত ঠিকাদার জি কে শামীমের পাঁচ বছরের কারাদণ্ড

মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT