চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ বছর পর বিশ্বকাপের টিকিট পেল নিউজিল্যান্ড

ফুটবল বিশ্বআসর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:22 অপরাহ্ন 24, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
নিউজিল্যান্ডের ক্রিকেট দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৬ বছর আগে সাউথ আফ্রিকা বিশ্বকাপে খেলেছিল নিউজিল্যান্ড। ২০২৬ সালে হতে চলা মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপের বাছাইপর্ব উতেরে গেছে দলটি। ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্বে নিউ ক্যালিডোনিয়াকে ৩-০ গোলে হারিয়ে আগামী ফুটবল বিশ্বকাপে খেলার টিকিট কেটেছে দলটি।

ক্যালিডোনিয়ার বিপক্ষে প্রথমার্ধে গোলশূন্য ড্র ছিল কিউইদের। দ্বিতীয়ার্ধে ঝলক দেখায় নিউজিল্যান্ড। ৬১ মিনিটে মাইকেল বক্সালের থেকে আসে প্রথম গোল। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কোস্টা বারবারোসেস। ৮০ মিনিটে তৃতীয় গোল আসে ইলিয়াস জাস্টের থেকে। তাতে জয়ের সাথে সাথে বিশ্বকাপের টিকিট কেটে মাঠ ছাড়ে কিউইরা।

বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুশিতে নিউজিল্যান্ডের ফরোয়ার্ড কোস্টা বারবারোসেস বলেন, ‘বিশ্বকাপে খেলার জন্য এটি আমার পঞ্চমবারের চেষ্টা এবং আমি বেশ আবেগপ্রবণ ও খুশিও। গত ১৫ বছরের স্মৃতিচারণ করছিলাম, অবদান রাখতে এবং দলকে এগিয়ে নিতে সাহায্য করতে পেরে আমি সত্যিই খুশি।’

ম্যাচের প্রথম গোলস্কোরার মাইকেল বক্সাল বলেন, ‘আগের চেষ্টাগুলোতে আমরা হতাশার মধ্য দিয়ে গিয়েছি। কিন্তু বিশ্বকাপে দল বাড়ানোর পর আমরা নিজেদের কাছ থেকে আশা করেছিলাম। আমাদের প্রস্তুতির জন্য ১৫-১৬ মাসের বড় সময় পাওয়া যাবে।’

ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের দুই গ্রুপের ‘বি’ গ্রুপে নিউজিল্যান্ড সবার উপরে। তিন ম্যাচ খেলা কিউইরা তিনটিতে জয় নিয়ে ৯ পয়েন্ট অর্জন করেছে। ছয় পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তাহিতি।

Tags: নিউজিল্যান্ডলিড স্পোর্টস
Previous Post

তামিম ইকবাল কতটুকু শঙ্কামুক্ত?

Next Post

এবছর ‘নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান’ স্লোগানে উদযাপিত হবে বাংলা নববর্ষ

Next Post
বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষদের পুষ্পাঞ্জলি ও ব্যানার নিয়ে মেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবছর ‘নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান’ স্লোগানে উদযাপিত হবে বাংলা নববর্ষ

তামিম ইকবাল সংবাদ সম্মেলনে কথা বলছেন, বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেকটাই আশঙ্কামুক্ত ক্রিকেটার তামিম ইকবাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT