চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাউল চোর চেয়ারম্যান-মেম্বারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: আবু হানিফ

এস কে রাসেল by এস কে রাসেল
9:57 অপরাহ্ন 21, মার্চ 2025
in কিশোরগঞ্জ, জনপদ
A A
আবু হানিফ বক্তৃতা দিচ্ছেন, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের পক্ষ থেকে ঈদ উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফের চাউল দেওয়ার কথা থাকলেও জেলার বিভিন্ন স্থানে চাউল দেওয়া হচ্ছে ৭-৮ কেজি করে। কিশোরগঞ্জের করিমগঞ্জলর কাদিরজঙ্গল ইউনিয়নে আশরাফুল আলম কনক চেয়ারম্যান চাউল কম দিয়ে ৩৪ বস্তা চাউল অন্যত্র সরিয়ে ফেলার সয়ম সেনাবাহিনীর হাতে ধরা পড়ে। ইটনা উপজেলায়ও ১২৮ বস্তা চাউল জব্দ করা হয়। এসব চাউল চুরির সাথে যেসব চেয়ারম্যান কিংবা মেম্বাররা জড়িত তাদেরকো অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।

কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার কর্শা কড়িয়াইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গণঅধিকার পরিষদ কর্শা কড়িয়াইল ও দানাপাঠুলি ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘‘আওয়ামী লীগ গত ১৫ বছর দেশে গুম খুন চালিয়েছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষের উপর দমন-পীড়ন চালিয়েছে। যার ফলেই কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে এই দেশের মানুষ রাজপথে নেমেছিল। আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে এই দেশের জনগণ ৫ই আগস্ট নিষিদ্ধ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের সাত মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগ কে অফিসিয়ালি নিষিদ্ধ করতে না পারা এই সরকারের ব্যর্থতা। আওয়ামী লীগকে এই দেশের মানুষ রাজনীতি করতে দিবে না। জুলাই গণঅভ্যুত্থানের ৭ মাস পেরিয়ে গেছে। এখনও জুলাই গণহত্যার বিচার করতে পারে নাই।

তিনি বলেন, বিভিন্ন ভাবে আওয়ামী লীগ কে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। যারাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেই আমরা রাস্তায় নামবো। আমরা বেঁচে থাকতে গণহত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না। গণহত্যায় জড়িত থাকা আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। অফিসিয়ালি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত গণঅধিকার পরিষদ রাজপথে থাকবে। গণঅধিকার পরিষদ এই দেশের মানুষ কে সাথে নিয়ে সম্প্রতির রাজনীতি করতে চায়। আমরা সমাজে কেন বিভেদ চাই না। সমাজের সকল মতের মানুষ কে নিয়ে একসাথে সুন্দর বাংলাদেশ বিনিমার্ণ করতে চাই। আপনাদের প্রতি আহবান তরুণদের এই রাজনৈতিক দলকে সমর্থন আমরা আপনাদের সাথে নিয়ে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।’’

ইফতার মাহফিলে গণঅধিকার পরিষদ কর্শা কড়িয়াইল ইউনিয়নের আহবায়ক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সদর উপজেলার সদস্য সচিব মোস্তফা আল মামুনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, গণঅধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, সদর উপজেলার আহ্বায়ক মোমিন উদ্দিন জনি, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, দানাপাটুলী ইউনিয়নের নেতা আনিসুর রহমান আরমান, আকরাম হোসাইন, শফিকুল ইসলাম প্রমুখ।

Tags: গণঅধিকার পরিষদ
Previous Post

আ.লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে গণঅধিকারের গণসাক্ষর কর্মসূচি

Next Post

ভারতে অনুশীলন মাঠ নিয়ে হতাশ বাংলাদেশ কোচ

Next Post
বাংলাদেশ ক্রিকেট কোচ অনুশীলনরত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে অনুশীলন মাঠ নিয়ে হতাশ বাংলাদেশ কোচ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হামজাকে জয় উপহার দিতে চান সতীর্থরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT