চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেনো পলাশের সিনেমাটিক যাত্রা, দর্শক বলছেন ‘এটা কাঁপাবে’!

খালিদ-এর টিজারে প্রশংসিত পলাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:53 পূর্বাহ্ন 22, মার্চ 2025
in বিনোদন
A A
অভিনেতা আতঙ্কিত, পেছনে বন্দুকের হুমকি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ পেয়েছে আসন্ন ঈদের ফিকশন ‘খালিদ’র টিজার। যেখানে অভিনেতা জিয়াউল হক পলাশকে একজন বক্সারের চরিত্রে দেখা গেছে।

মাত্র এক মিনিটের টিজারে বক্সিং, গ্লামারর্স, খুনের রহস্যের আভাস উঠে এসেছে। যা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। বিশেষ করে টিজারে পলাশের মুখের সংলাপ ‘নরকের মধ্যে ভিআইপি ট্রিটমেন্ট নরকের মতোই হয়’ যেন দুর্দান্ত কিছুর ইঙ্গিত দিচ্ছে!

প্রকাশিত টিজারটিতে নিজেকে ভেঙে একেবারে নতুনভাবে ধরা দিলেন পলাশ। সোশ্যাল মিডিয়াতে এটি দেখে দর্শক বলছেন, এটা কাঁপাবে। কেউ কেউ বলছেন, সেরা হইছে ভাই!

কদিন আগে চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে পলাশ জানিয়েছিলেন, বোহেমিয়ান এক বক্সারের জীবনের কিছু কিছু অংশ তুলে ‘খালিদ’ নির্মিত হয়েছে। এই কাজটির জন্য নিজ থেকে আগেই অ্যাথলেট ট্রেনিং ও জিম করতেন ‘ব্যাচেলর পয়েন্ট’র কাবিলা চরিত্র দিয়ে ব্যাপকভাবে জনপ্রিয়তা পাওয়া পলাশ।

পলাশ জানান, সিনেমার চেয়ে নতুন ল্যাংগুয়েজে ফাইট দেখা যাবে খালিদে। যেখানে হ্যান্ড টু হ্যান্ড, পিঠ ফাইটিং এবং বক্সিং রয়েছে। যেগুলো বাংলাদেশের ফিকশনের ক্ষেত্রে একেবারে নতুন। ইউটিউবের জন্য নির্মিত হয়েছে ‘খালিদ’। আসন্ন ঈদে ক্লাব ইলিভেনের ইউটিউবে মুক্তি পাবে। তার আগে দর্শকরা এটি দেখতে পারবেন চ্যানেল আইয়ের পর্দায়।

পলাশ বলেন, এটি একজন বোহেমিয়ান বক্সারের গল্প। যিনি ঘটনাক্রমে জীবনের বিভিন্ন জটিলতায় আটকে যান। এটি পুরোপুরি কাল্পনিক গল্প। আমি সবসময় ব্যতিক্রমী গল্প ও চরিত্রের লোভী। ঈদে দশটি কাজ করার চেয়ে দু-একটি ব্যতিক্রমী কাজই যথেষ্ট।

তিনি বলেন, ইউটিউবের জন্য নির্মিত এতো বড় স্কেলের কাজ হয়েছে বলে মনে হয় না। অংশু ভাইয়ের নির্মাণের পর প্রযোজক আকবার হায়দার মুন্না ভাইকে এমন কনটেন্ট নির্মাণে সাপোর্ট দেয়ার জন্য ধন্যবাদ জানাই।

তানিম রহমান অংশুর পরিচালনায় খালিদ-এ পলাশ ছাড়াও এতে অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, তানিয়া আহমেদ, সাফা কবির, শতাব্দী ওয়াদুদ। আসন্ন ঈদে এটি ক্লাব ইলেভেনের ইউটিউবে মুক্তি পাবে।

Tags: খালিদজিয়াউল হক পলাশটিজারতানিম রহমান অংশুলিড বিনোদন
Previous Post

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের জেরে ১৫ কারখানায় ছুটি ঘোষণা

Next Post

টাঙ্গাইলের পাহাড়িয়া এলাকায় বাড়ছে কুলের আবাদ

Next Post
টাঙ্গাইলের পাহাড়িয়া এলাকায় কুলের আবাদ, ফলের ঝুড়ি দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের পাহাড়িয়া এলাকায় বাড়ছে কুলের আবাদ

ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন, পেছনে অন্য ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ লাখ ৩০ হাজার অভিবাসীর আইনি মর্যাদা বাতিল করলেন ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT