চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনে ৯ ফাইনালের সামনে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 16, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা চিন্তিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমে একদমই ধারাবাহিক নয় ম্যানচেস্টার সিটি। শুরটা দারুণ করলেও মাঝপথে হঠাৎ ছন্দ পতন হয়। হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা সিটি বিদায় নিয়েছে উয়েফা চ্যাম্পিয়ন লিগ থেকে, শঙ্কা জেগেছে পরের মৌসুমে প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করা নিয়েও। ব্রাইটনের বিপক্ষে পয়েন্ট হারিয়ে লিগের শেষ ৯ ম্যাচকে শেষ ভরসা হিসেবে দেখছেন কোচ পেপ গার্দিওলা।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার জয়ে ফেরার লক্ষ্যে নেমে উল্টো দ্বিতীয়ার্ধে ভীষণ চাপে পড়ে যায় স্বাগতিক ম্যানসিটি। শুরুতে এগিয়ে গিয়েও শেষপর্যন্ত ২-২তে ড্র করে।

ম্যাচ শেষে স্পেনিয়ার্ড কোচ গার্দিওলা বলেছেন, ‘শেষপর্যন্ত, আমি তাই মনে করি। বাকি নয়টি খেলা, নয়টি ফাইনাল। দল নিয়ে আমি সবসময় আত্মবিশ্বাসী। যেহেতু দলটির শিক্ষক, সবকিছুতেই ইতিবাচকতা খুঁজে পাই। এও জানি শেষ নয় ম্যাচে জেতা কঠিন হবে।’

এই ম্যাচ দিয়ে গোল খাওয়ার বিব্রতকর এক রেকর্ডও গড়েছে সিটি। চলতি মৌসুম এপর্যন্ত ৪০ গোল হজম করেছে ক্লাবটি। কোচ গার্দিওলার অধীনে লিগে যা এক মৌসুমে সর্বোচ্চ।

ড্রয়ে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের পাঁচে আছে সিটি। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সাতে আছে ব্রাইটন। সিটির চেয়ে এক ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে চারে চেলসি। ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

Tags: ইপিএলগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

মূল্যস্ফীতি থামবে না বলে শঙ্কা সিপিডির

Next Post

দ্রুততম সময়ে রায় কার্যকর চান আবরার ফাহাদের মা

Next Post
আবরার ফাহাদের মা কান্নাকাটি করছেন, শোক প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রুততম সময়ে রায় কার্যকর চান আবরার ফাহাদের মা

Voice of America অফিসের বহির্দৃশ্য, বৃক্ষের ছায়ায় ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে বাধ্যতামূলক ছুটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT