চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিসিভার নয়, নিজস্ব তত্ত্বাবধানে চলবে বেক্সিমকো গ্রুপ: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:23 অপরাহ্ন 12, মার্চ 2025
in - টপ লিড নিউজ, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

বেক্সিমকো গ্রুপে ‘রিসিভার’ নিয়োগে আগের সিদ্ধান্ত বাতিল করে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তবে বাংলাদেশ ব্যাংকসহ অন্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে বেক্সিমকো গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সঠিকভাবে নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

এই রায়ে ৯টি পর্যবেক্ষণ দিয়ে হাইকোর্ট বলেছেন, বেক্সিমকোর হাজার হাজার কর্মীর স্বার্থে প্রতিষ্ঠানগুলো তাদের দ্বারাই পরিচালিত হওয়া উচিৎ। তবে এরই মধ্যে নিয়োগ দেওয়া রিসিভার কর্তৃক যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা বৈধ বলে গণ্য হবে।

আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস ও আইনজীবী ব্যারিস্টার মুনীরুজ্জামান।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষে ছিলেন সিনিয়র ল আইনজীবী ফিদা এম কামাল ও আইনজীবী আনিসুল হাসান। রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সোবহান ও ব্যারিস্টার ফাতেমা এস সোবহান।

আদেশের পর ব্যারিস্টার রুহুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, বেক্সিমকো গ্রুপের মোট ১৮৯টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ১৬৯টি নিবন্ধিত। গত ৫ আগস্ট পরবর্তী সময়ে জনস্বার্থে করা এক রিটের প্রেক্ষিতে ৫ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সকল প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেন হাইকোর্ট। পরবর্তীতে বেক্সিমকো ফার্মা আপিলে যায়। আপিল বিভাগ হাইকোর্টের আদেশটি মডিফাই করে শুধুমাত্র বেক্সিমকো ফার্মাকে রিসিভারের বাইরে নিজস্ব ভাবে পরিচালনার অনুমতি দিয়েছিলেন। বাংলাদেশ ব্যাংক বাকি প্রতিষ্ঠানগুলোতে রিসিভার নিয়োগ করেছিল।

তবে শুনানি শেষে বুধবার হাইকোর্ট নয়টি পর্যবেক্ষণসহ রুলটি নিষ্পত্তি করেছেন। রুল নিষ্পত্তির কারণে বেক্সিমকো গ্রুপের কোন প্রতিষ্ঠানেই রিসিভার আর থাকল না। তাই বেক্সিমকো কোম্পানিগুলোর ব্যবস্থাপনা তারা নিজেরা করবেন। তবে আদালত বলেছেন এসব প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংকসহ রেগুলেটরি বডির সুপারভিশন ও মনিটরিং আইন অনুযায়ী থাকবে।

গত ২৫ বছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ সংশ্লিষ্ট গ্রুপের অন্য সব ব্যবসার ঋণের বিষয়ে তথ্য সরবরাহ করাসহ কয়েকটি বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মাসুদ আর সোবহান আবেদনকারী হয়ে ৪ সেপ্টেম্বর রিট করেন। ওই রিট আবেদনের শুনানি নিয়ে গত ৫ সেপ্টেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। আদেশে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভাল করার জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দেন। একইসঙ্গে ছয় মাসের জন্য গ্রুপটির সকল সম্পত্তি সংযুক্ত (অ্যাটাচ) করতে বলা হয়েছে। সেই সাথে রুল জারি করেন হাইকোর্ট।

একপর্যায়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ গত ১২ নভেম্বর শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে ‘রিসিভার’ নিয়োগের আদেশ স্থগিত করেন। সেই সাথে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন। সে রুলের ওপর শুনানি আজ শেষে রায় হাইকোর্ট।

Tags: বেক্সিমকোহাইকোর্ট
Previous Post

তামিমের সেঞ্চুরিতে জিতল মোহামেডান, জিতেছে আবাহনী-রূপগঞ্জও

Next Post

বড়পর্দায় মুক্তির চার মাস পর এবার ছোটপর্দায় ‘দরদ’!

Next Post
দরদ সিনেমার প্রধান অভিনেতা, হাসি মুখে ক্যাপশনে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়পর্দায় মুক্তির চার মাস পর এবার ছোটপর্দায় ‘দরদ’!

ধর্ষণবিরোধী পদযাত্রার সময় পুলিশের বক্তব্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণবিরোধী পদযাত্রা সংক্রান্ত প্রকাশিত ছবি সম্পর্কে পুলিশের বক্তব্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT