চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে ছাড়া ১০ জনের মিয়ামির আরেকটি জয়, যা বলছেন কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:18 পূর্বাহ্ন 10, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মিয়ামি ফুটবল দলের খেলোয়াড়রা পিঙ্ক জার্সিতে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেজর লিগ সকারে বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই আরও একটি জয় পেয়েছে ইন্টার মিয়ামি। শার্লোট এফসিকে হারিয়েছে ১-০তে, মৌসুমে এটি তাদের লিগে দ্বিতীয় জয়। গোলকিপার অস্কার উৎসারির লাল কার্ডের জন্য ১০ জনের দলে মেসিকে নামানোর সুযোগ পাননি কোচ হাভিয়ের মাশ্চেরানো।

টানা তৃতীয় ম্যাচে নামেননি লিওনেল মেসি। প্রথমে মেজর লিগ সকারের ক্লাব হিউস্টন ডায়নামোর পর কনক্যাকাফে চ্যাম্পিয়ন কাপে জ্যাকাইকান ক্লাব কাভালিয়ারের বিপক্ষে দেখা যায়নি ৩৭ বর্ষী মহাতারকাকে। তবে তাকে ছাড়াই লিগে দ্বিতীয় জয় তুলে নিয়েছে মাশ্চেরানোর শিষ্যরা।

৪৬ মিনিটে তাদেও আলেন্দের গোলের আগে ৩৮ মিনিটে লাল কার্ড দেখেন মিয়ামি গোলকিপার অস্কার উৎসারি। উইলফ্রিত যাহার প্রায় গোলের সুযোগ নষ্ট করে দেন উৎসারি এবং তাকে ধাক্কা দেয়ায় লাল কার্ড দেখেন মিয়ামি গোলকিপার। এরপর প্রায় এক ঘন্টা ১০ জন নিয়ে খেলতে হয়।

মেসিকে মাঠে না নামানো প্রসঙ্গে কোচ মাশ্চেরানো বলেছেন, ‘ঠিক আছে, তার ক্ষেত্রে আমরা খেলার কোনো একসময় তাকে কয়েক মিনিট নামানোর কথা ভেবেছিলাম। কিন্তু তারপর যখন আমরা ১০ জন হয়ে গেলাম, মনে হল তাকে বেঞ্চে রাখাই ভালো এবং এক্ষেত্রে কোনো ঝুঁকি না নেয়াই ভালো।’

শার্লোট এফসির কোচ স্মিথ বলেছেন, ‘আজ আমাদের শূন্য হাতে ফেরার একমাত্র কারণ হল, শুরু থেকেই মনোযোগের অভাবের কারণে আমরা খুব বাজে একটি গোল হজম করে বসি। যখন ভেবেছিলাম আমরাই ভালো দল, তখন এ ফল মেনে নেয়া কঠিন।’

Tags: মাশ্চেরানোমিয়ামিমেসিলিড স্পোর্টসশার্লোটস্মিথ
Previous Post

বনানীতে লরির ধাক্কায় পোশাক শ্রমিক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

Next Post

রোজার ঈদে ‘বউয়ের বিয়ে’!

Next Post
বউয়ের বিয়ে নিয়ে আলোচনা করছে দুইজন নারী ও পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

রোজার ঈদে ‘বউয়ের বিয়ে’!

ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে ব্যবসা পরিচালনায় হাইকোর্টের ৯ দফা নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT