চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের সর্বোচ্চ নেতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:05 অপরাহ্ন 09, মার্চ 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরানের সর্বোচ্চ নেতা বক্তৃতা দিচ্ছেন, পেছনে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের চাপের মুখে নতি স্বীকার করে আলোচনায় বসবে না।

সংবাদমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (৮ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের শীর্ষ নেতৃত্বের কাছে একটি চিঠি পাঠিয়েছেন পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করার জন্য।

শনিবার সন্ধ্যায় ইফতারের পর আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, কিছু দাম্ভিক সরকার আলোচনায় বসার জন্য যে চাপাচাপি করছে, তার উদ্দেশ্য সমস্যার সমাধান করা নয় বরং তারা তাদের নিজেদের আশা-আকাঙ্ক্ষা চাপিয়ে দেয়ার লক্ষ্যে আলোচনায় বসতে চায়। নিঃসন্দেহে, ইসলামি প্রজাতন্ত্র ইরান তাদের ইচ্ছাপূরণ করতে দেবে না।

তিনি বলেন, ইরান তার পরমাণু প্রতিশ্রুতিগুলো রক্ষা করেনি বলে তারা যে দাবি করে তা সম্পূর্ণ অযৌক্তিক। তারা বলে ইরান তার পরমাণু কর্মসূচির ব্যাপারে নিজের প্রতিশ্রুতি রক্ষা করছে না। তাহলে, তারা কি তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে? তারা তো শুরু থেকেই তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি।

অন্যদিকে ট্রাম্প বলেন, আমি বলেছি, আশা করি আপনি আলোচনায় বসবেন, কারণ এটি ইরানের জন্য ভালো হবে। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আলোচনায় বসতে অস্বীকৃতি জানালে বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র। এ অবস্থায়, তেহরানের কল্যাণে সমঝোতাই যুক্তিসঙ্গত হবে বলে উল্লেখ করেছেন তিনি।

ওই চিঠিতে তেহরানের দ্রুত অগ্রসরমাণ পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি নতুন চুক্তির বিষয়ে আলোচনার আহ্বান জানানো হয়েছে।

Tags: আলোচনার প্রস্তাবইরানইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীপ্রত্যাখ্যানমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
Previous Post

ভারত ভ্রমণে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ট্যুর গাইডসহ দুই নারী

Next Post

ধর্ষণের শিকার শিশুকে সিএমএইচে দেখতে গিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post
স্বরাষ্ট্র উপদেষ্টা শিশুর চিকিৎসা দেখতে সিএমএইচে যান. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের শিকার শিশুকে সিএমএইচে দেখতে গিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাইনবোর্ড বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই-আগস্ট গণহত্যা: ৯ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT